Sensex update: ৭ মাসে শেয়ার বাজারে রেকর্ড পতন, ১৫,৯০০-তে নামল নিফটি

Sensex update: ৭ মাসে শেয়ার বাজারে রেকর্ড পতন, ১৫,৯০০-তে নামল নিফটি

শেয়ার বাজারে রক্তক্ষরণ অব্যাহত। গত সাত মাসে রেকর্ড পড়ল েশয়ার বাজার। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের জন্য মন্দা চলছিলই দালাল স্ট্রিটে সেটা আরও নামল সোমবার। সপ্তাহের শুরুতেই বাজার খুলতে লাল সূচকে নেমে গিয়েছে শেয়ার বাজার। এক ধাক্কায় ৫৩,০০০ পড়েছে সেনসেক্স।

 ১৫,৯০০-তে নামল নিফটি

করোনা সংক্রমণের পর থেকেই দালাল স্ট্রিটে খুশির আমেজ উধাও। একদিন ভাল যায় তো পরের দিন ধাক্কা। লাগাতার রক্তক্ষরণ চলছে শেয়ার বাজারে। বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি থেকে শুরু করে করোনা লকডাউন। তারপরেই আবার ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। শনির দশা েযন কাটছেই না দালাল স্ট্রিট থেকে। গত ২ বছরে লাগাতার ধাক্কার মুখে পড়েছে শেয়ার বাজার। একটি ধাক্কা কাটিয়ে ওঠার আগেই আরেকটি ধাক্কা। করোনা সংক্রমণের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই এবার ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ। ধাপে ধাপে পড়তে শুরু করে শেয়ার বাজার আর নিফটি।

সোমবার বাজার খুতেই মুখ ভার শেয়ার বাজারের কারবারিদের। এক ধাক্কায় ৫৩,০০০ পড়েছে শেয়ার বাজার। গত সাতমাসে রেকর্ড পতন বলে দাবি অর্থনীতিবিদদের। গতকাল রাতেই গ্রেফতার করা হয়েছে শেয়ার বাজারের প্রাক্তন সিইও চিত্রা রামকৃষ্ণ। তার জেরেও শেয়ার বাজারে ধস নামতে পারে বলে মনে করা হচ্ছে। নিফটিতেও প্রবল ধাক্কা এসেছে। বাজার খুলতেই ১৫,৯০০-তে নেমে গিয়েছে নিফটি।

শেয়ার বাজারে রেকর্ড পতনের কারণে ১৫৮৮ টি কোম্পানির শেয়ারের দাম কমতে শুরু করেছে। মাত্র ১২১িট কোম্পানির শেয়ারে কোনও পরিবর্তন আসেনি। টাটা স্ট্রিল ছাড়া সকালে বাজার খুলতেই প্রায় সব কোম্পানির শেয়ারের দাম লাল সূচকের নীচে ছিল। আইসিআইসি ব্যাঙ্ক, মারুতি, বাজাজ ফিনান্স, লার্সেন টুব্রো এবং এশিয়ান পেন্টেসের শেয়ারের দাম সবচেয়ে নীচে নেমে গিয়েছে।

অর্থনীতিবিদরা বলছেন ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম রেকর্ড হারে বেড়ে গিয়েছে। রাশিয়ার উৎপাদিত তেল আমদানি করা বর্জন করেছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি। তার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে গিয়েছে। ২০০৮ সালের পর রেকর্ড বেড়েছে তেলের দাম। আমেরিকার তেল উৎপাদন সংস্থাগুলি যার কারণে তেলের দাম বাড়িয়ে দিয়েছে। যুদ্ধের জেরে গোটা বিশ্বের অর্থনীতির টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে।

যদিও ভারত রাশিয়া থেকে কোনও রকম তেল আমদানি করে না। তাতে তেলের দামে ভারতে খুব একটা প্রভাপ পড়ার কথা নয়। কিন্তু পশ্চিমের দেশগুলি লাগাতার রাশিয়ার উপর একের পর এক অর্থনৈতিক অবরোধ চাপিয়ে চলেছে। তার জেরে প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাণিজ্যে। শেয়ার বাজারে লগ্নি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে আশঙ্কা করে অনেকেই বিনিয়োগ করতে চাইছেন না। যার প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে। করোনা সংক্রমণের কারণে লাগাতার শেয়ার বাজারে ধাক্কা এসেছে। গত বছর দীপাবলির পর থেকে দেশের অর্থনীতি ধীরে ধীরে চাঙ্গা হতে শুরু করেছিল। কিন্তু ফের ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ আগের পরিস্থিতি ফিরেয় নিয়ে এসেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+