শেয়ার বাজারে বড় ধাক্কা, ১৩০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, পতন নিফটিতেও
শেয়ার বাজারে বড় ধাক্কা, ১৩০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, পতন নিফটিতেও
শেয়ার হাজারের ফের বড় ধস। এক ধাক্কায় ১৩০০ পয়েন্ট পড়ল শেয়ারবাজার। বাজেট অধিবেশনের পর এই প্রথম শেয়ার বাজারে এত বড় ধাক্কা বলে মনে করছেন অর্থনীতিবিদরা। শুধু শেয়ার বাজারে নয় ধাক্কা এসেছে নিফটিতেও। একাধিক বড় কোম্পানির শেয়ারের দাম পড়েছে।

অন্যদিকে নিফটিতেই প্রভাব পড়তে শুরু করে। সকাল থেকে ভালই ছিল নিফটি। ৩৩৩ পয়েন্টে কমে গিয়েছে নিফটি। ১৭,১৮৩-তে নেমে এসেছে নিফটি। শেয়ার বাজারে পতনে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক। ৩.৫ শতাংশ নীচে যাচ্ছে এই সংস্থার শেয়ারের দর। এইচডিএফসি ব্যাঙ্ক ছাড়াও সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে আইসিআইসি ব্যাঙ্ক, ইনফোসিস, কোটার মহিন্দ্রা, রিলায়েন্স সহ একাধিক নামিদামি সংস্থা।
গত কয়েক সপ্তাহ ধরে খুব একটা ভাল অবস্থায় নেই শেয়ার বাজার। রক্তক্ষরণ সাময়িক বন্ধ কলেও ভেতরে ভেতরে ক্ষত রয়েই যাচ্ছে। মাঝে মাঝেই শুরু হয়ে যাচ্ছে রক্তক্ষরণ। যদিও বাজেট অধিবেশনের দিন ভালই ছিল শেয়ার বাজারের অবস্থা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী দেশের জিডিপি বৃদ্ধি ৯.২ শতাংশ দেখিয়েছিলেন। সেটা পরের বছরে ৮-৮.২ শতাংশ হবে বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে সুকৌশলী একাধিক পদক্ষেপ করা হয়েছে। যদিও বিরোধী বারবারই মোদী সরকারের এই বাজেটকে অন্তঃসার শূন্য বা ফোঁপড়া বাজেট বলেই কটাক্ষ করেছেন। রাহুল গান্ধী থেকে শুরু করে দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম সকলেই অভিযোগ করেছেন ধনীদের কথা মাথায় রেখেই মোদী সরকার বাজেট করেছেন। আম জনতার জন্য বাজেট পেশ করেননি তিনি। আয়কর ছাড়েও নতুন কোনও ঘোষণা করা হয়নি। দেশে ৫জি প্রকল্প চালু হবে চলতি বছরেই বলে ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। সেকারণেই মোবাইলের দাম কমানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীরা।












Click it and Unblock the Notifications