শেয়ার বাজারে ফের রক্তক্ষরণ, হাজার পয়েন্ট পড়ল সেনসেক্স
শেয়ার বাজারে ফের রক্তক্ষরণ, হাজার পয়েন্ট পড়ল সেনসেক্স
শেয়ারবাজারে আরও পতন। দুপুর ২ টোর পর থেকে রক্তক্ষরণ শুরু হয়েছে শেয়ার বাজারে। সব কোম্পানির শেয়ারের দাম লাল সূচকের নীচে নামতে শুরু করেছে। ১,০৩০ পয়েন্ট পড়েছে শেয়ার বাজার। নিফটিও পড়েছে ৩২৮ পয়েন্ট। বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়াই এর মূল কারণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

শেয়ার বাজারে পতন
বাজার খুলতেই দালাল স্ট্রিট ঝিমিয়ে পড়েছিল। একের পর এক শেয়ারের দাম পড়তে শুরু করে। সকাল সাড়ে ১০টার মধ্যে ৩০০ পয়েন্টের বেশি পড়েেছ শেয়ার বাজার। একের পর এক শেয়ারের দাম পড়তে শুরু করেছিল। হতাশ হয়ে পড়েছিলেন শেয়ারের ব্যবসায়ীরা। উৎসবের মুখে শেয়ার বাজার চাঙ্গা হওয়ার কথা কিন্তু আমেরিকার রিসেশন শুরু হচ্ছে। এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন গবেষকরা। তার জেরেই একাধিক বিদেশী বিনিয়োগকারী শেয়ার তুলেনিতে শুরু করেছেন।

কোন কোন শেয়ারের দাম পড়ল
একাধিক শেয়ারের দাম পড়েছে। ইন্ডাসইন্ড ব্যাঙ্ক ছাড়া প্রায় সব কোম্পানির শেয়ারই পড়তে শুরু করেছে। যেসব কোম্পািনর শেয়ারে দাম পড়েছে তার মধ্যে রয়েছে, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা,টেক মাহিন্দ্রা, টিসিএস, ইউপ্রো, ইচডিএফসি ব্যাঙ্ক, ইনফোসিস, অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচসিএল টেকনোলজিস। এছাড়া ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, বাজাজ ফিনান্স, সান ফার্মা, টাইটান, এশিয়ান পেন্টসের শেয়ারের দরও পড়েছে। এক প্রকার মাথায় হাত শেয়ার বাজারের কারবারিদের।

নিফটিতেও ধাক্কা
নিফটিতেও দুরাবস্থা। সেখােন নিফটি অটো, নিফটি মেটাল, নিফটি আইটির খুব খারাপ অবস্থা। ১ শতাংশেরও বেশি পড়েছে িনফটির একাধিক কোম্পানির পয়েন্ট। বিশ্ব অর্থনীতি মন্দার খাতে বইতে শুরু করেছে তা ধীরে ধীরে স্পষ্ট
হচ্ছে। মুদ্রাস্ফীতি সামাল দিতে রিজার্ভ ব্যাঙ্ক পর পর তিনবার রেপোরেট বাড়িয়েছে। তার জেরে মধ্যবিত্তের সংকট বেড়েছে। দামি হয়েছে গাড়ি-বাড়ির ইএমআই। মোটা টাকা দেনা শোধ করতে হচ্ছে মধ্যবিত্তকে।

টাকার দামে পতন
এদিকে টাকার দামেও পতন শুরু হয়েছে। ডলারের তুলনায় টাকার দাম গত কয়েকদিনে রেকর্ড হারে পড়েছে। তার প্রভাবও পড়ছে দেশের অর্থনীতিতে। টাকার দামে পতন শুরু হলে মুদ্রাস্ফীতি আরও বাড়বে। তার ধাক্কা সামাল দিতে হিমসিম খেতে হবে আম জনতাকে। এদিকে আমেরিকাতেও আর্থিক মন্দা শুরু হয়ে গিয়েছে। চলতি বছর থেকেই আমেরিকায় রিসেশন শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন অর্থনীিতবিদরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications