শেয়ার বাজারে বিপুল ধস, ১২০০ পয়েন্ট নামল শেয়ার বাজার, নিফটিতেও পতন
শেয়ার বাজারে বিপুল ধস, ১২০০ পয়েন্ট নামল শেয়ার বাজার, নিফটিতেও পতন
শেয়ারবাজারে বিপুল ধস। এক ধাক্কায় ১২০০ পেয়েন্ট নামল শেয়ারবাজার। নিফটিতেও বিপুল পতন। ৫০ ইনডেক্স কমেছে নিফটিও। গত কয়েকদিন ধরেই শেয়ার বাজারের অবস্থা ভাল যাচ্ছে না। করোনার নতুন ভ্যারিয়েন্টের কারণে ফের আন্তর্জাতিক বাণিজ্যে ধাক্কার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে অর্থনীতিবিদরা।

সকালে বাজার খুলতেই নামতে শুরু করেছিল শেয়ার বাজার। নামতে নামতে সকাল ১০টা নাগাদ সেটা ১২০০ পয়েন্ট নিচে নেমে যায় বলে জানা গিয়েছে। শেয়ার বাজারের ধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি,
HDFC, HDFC ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, ইনফোসিস এবং স্টেট ব্যাঙ্ক। মন্দার বাজারেও লাভ করেছে একাধিক সংস্থা। সেই তালিকায় রয়েছে ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলি।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও পতন শুরু হয় শেয়ারবাজারের। নামতে নামতে ১৪০৮ পয়েন্টে পৌঁছে গিয়েছে শেয়ার বাজারের সূচক। ফলে সেনসেক্স সূচকের অঙ্ক কমে দাঁড়িয়েেছ ৫৭,৩১৫। নিফটিতেও ৪২৬ পয়েন্ট পতন হয়েছে শেয়ার বাজারের। ১৭,১১০ অঙ্কে পৌঁছে গিয়েছে শেয়ারবাজারের সূচক। শেয়ার বাজারের পতনে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে অটোমোবাইল, ধাতু, তেল, গ্যাস, বিদ্যুৎ, তথ্য প্রযুক্তি, টেলিকম, ব্যাঙ্কিং, ফিন্যান্স সহ একাধিক ক্ষেত্রে । প্রত্যেকটির শেয়ার ২ থেকে ৩.৫ শতাংশ কমেছে ।
মারুতি সুজুকি, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, টাটা মোটরস, হিন্দালকো, জেএসডব্লু স্টিল, টাটা স্টিল, বাজাজ ফিন্যান্স, এইচডিএফসি, গ্রাসিম ইন্ডাস্ট্রিজ, টাইটান, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ও রিলায়েন্স ইন্ডাস্ট্রির শেয়ার ২ থেকে ৪ শতাংশ কমেছে। এদিকে লাভের মুখ দেখেছে সিপলা, ডঃ রেড্ডিজ ল্যাব, সান ফার্মা, পাওয়ার গ্রিড ও কোল ইন্ডিয়া সহ একাধিক সংস্থার।
করোনা ভাইরাসের নতুন মিউটেশনের কারণেই এশিয়ান স্টক মার্কেটেও পতন হতে শুরু করেছে। বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগের বদলে ডলার, ইয়েন বাঁচাতে চাইছেন। কেবল মাত্র জাপানেই শেয়ারবাজার চাঙ্গা রয়েছে। এছাড়া সব এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শেয়ার বাজারে সূচক ১.৩ শতাংশ পড়েছে। হংকংয়ে ক্যাসিনো, পানীয়ের শেয়ারের দাম পড়েছে।












Click it and Unblock the Notifications