৯০০ পয়েন্ট পড়ল শেয়ার বাজার, নিফটিতেও বড় ধাক্কা

৯০০ পয়েন্ট পড়ল শেয়ার বাজার, নিফটিতেও বড় ধাক্কা

ফের শেয়ার বাজারে বড় ধাক্কা। ৯০০ পয়েন্ট পড়ল শেয়ার বাজার। বাজেট অধিবেশনের আগে বড় ধাক্কা শেয়ার বাজারে। সকাল থেকেই শেয়ার বাজার মন্দা চলছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পতন শুরু হয় শেয়ার বাজারে। বৃহস্পতিবার সকাল থেকেই একের পর এক ধাক্কা আসতে শুরু করেছিল শেয়ার বাজারে। দেশের একের পর এক বড় সংস্থাগুলির শেয়ার পড়তে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই শেয়ার বাজারের পতন ১১০০ পয়েন্ট পড়ে গিয়েছে। গত এক সপ্তাহ ধরেই শেয়ার বাজারের অবস্থা ভাল নেই।

নিফটিতেও বড় ধাক্কা

টাইটান, উইপ্রো, এইচডিএফসি ব্যাঙ্কের মত বড় সংস্থাগুলির শেয়ার পড়তে শুরু করেছিল। ৯১১ পয়েন্টে কমে স্থির হয়েছে শেয়ার বাজার। সকালের দিকে ৫৬ হাজারে পৌঁছে গিয়েছি শেয়ার বাজার। শেয়ার বাজারে এই লাগাতার পতনে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে উইপ্রো, ডক্টর রেড্ডি, এইচডিএফসি ব্যাঙ্ক, টেক মাহিন্দ্রা। এদিকে এই মন্দার বাজারেও লাভবান হয়েছে মারুতি সহ ৩০টি কোম্পানি।

ফেডারেল ব্যাঙ্কের বৈঠকের কারণেই শেয়ার বাজারে এই পতন বলে মনে করছেন অর্থনীতি বিদরা। কারণ আজই বৈঠকে বসছে ফেজারেল ব্যাঙ্ক। তাতে একাধিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সিদ্ধান্ত প্রকাশ্যে না আসা পর্যন্ত বিনিয়োগকারীরা তাঁদের শেয়ারে বিনিয়োগ করতে সাহস পাচ্ছেন না। সেই কারনেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

এদিকে নিফটির অবস্থাও সকাল থেকে ভাল নয়। সেখানেও লাগাতার পতন হতে শুরু করেছে। শেয়ার হাজার এবং নিফটিতে লাগাতার পতনের আরেকটি কারণ হল করোনা সংক্রমণ। গোটা বিশ্ব জুড়েই লাগাতার করোনা সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। ব্রিটেন থেকে শুরু করে ইউরোপীয়ান এবং আমেরিকান দেশগুলিতে করোনা ভাইরাসের সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে। সেকারণেই আরও বিদেশি সংস্থাগুলি শেয়ার কেনা বেচাতে আগ্রহ দেখাচ্ছেন না। এদিকে আবার সামনেই বাজেট অধিবেশন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী আর কয়েক দিনের মধ্যেই বণিক সভাগুলির সঙ্গে বৈঠকে বসবেন। সেই বৈঠকে অনেক কিছু নিয়েই আলোচনা হবে। তারপরেই বাজেট পেশ হবে। তাতে প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। কারণ করোনা সংক্রমণের থার্ড ওয়েভ চলছে দেশে। ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দেশ। একাধিক জায়গায় করোনা বিধি কড় করা হয়েছে। তার প্রভাব পড়েছে বাণিজ্যে। কাজেই অর্থনীতিকে চাঙ্গা রাখতে শেয়ার বাজারের উত্থান জরুরি। কিন্তু বাজেট অধিবেশনের কারণেই বারবার এই পরিস্থিতি তৈরি হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+