সপ্তাহের শুরুতে বাজার খুলেই ধাক্কা শেয়ার বাজারে, ১২০০ পয়েন্ট পড়ল সেনসেক্স

সপ্তাহের শুরুতে বাজার খুলেই ধাক্কা শেয়ার বাজারে, ১২০০ পয়েন্ট পড়ল সেনসেক্স

সোমবার বাজার খুলতেই শেয়ার বাজাের ধাক্কা। ৫৮০০০ মার্ক নিচে চলছে শেয়ার বাজার। বাজার খোলার ১ ঘণ্টার মধ্যে শেয়ার বাজার ১২০০ পয়েন্ট নীচে নেমে যায়। নিফটিতেও ধাক্কা এসেছে। ৫০ এ আটকে গিয়েছে নিফটি। রেড মার্কে পৌঁছে গিয়েছে সেনসেক্স। ৫৭,৭৫৭ পয়েন্টে ট্রেড করছে এখন।

১২০০ পয়েন্ট পড়ল সেনসেক্স

শুক্রবার বাজার বন্ধ হয়েছিল ২২৭১ পয়েন্টে। সোমবার বাজার খোলার পর ব্যবসায়ীরা ভেবেছিলেন কিছুটা উন্নতি হবে অবস্থার। কিন্তু উল্টো বাজার খোলার এক ঘণ্টার মধ্যে হু হু করে পড়তে শুরু করে শেয়ার বাজার। ৩০টি সংস্থার মধ্যে মাত্র ৬টি সংস্থা এই মন্দার বাজারেও লাভের মুখ দেখেছে। তারমধ্যে রয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক। ভারতী এয়ারটেল এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এছাড়া একাধিক বড় বড় সংস্থার শেয়ারের দাম হু হু করে পড়েছে। বাজাজ ফিনান্সের শেয়ারের দাম পড়েছে ৪.৩৩ শতাংশ। টেক মাহিন্দ্রার শেয়ার পড়েছে ৪.১৭ শতাংশ। ইউপ্রোর শেয়ার পড়েছে ৩.৯০ শতাংশ। টাটা স্টিলেরও শেয়ারের দাম পড়েছে ৩.৪৬ শতাংশ। টাইটানের শেয়ার পড়েছে ৩.৩৭ শতাংশ। এশিয়ান পেন্টেসের শেয়ার পড়েেছ ৩.১৬ শতাংশ।

এছাড়া জোম্যাটের শেয়ারের দাম পড়েছে ১৯ শতাংশ। আর নায়কার শেয়ার পড়েছে ১১. ২ শতাংশ। ২০২১ সালের পর এই প্রথম এতটা পড়ল এই দুই সংস্থার েশয়ারের দাম। অর্থনীতিবিদরা জানাচ্ছেন মুদ্রাস্ফীতির ভয়ে শেয়ার বিক্রির ক্ষেত্রে রাশ টানছে একাধিক টেকনোলজিকাল সংস্থার তার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে নিফটিতেও করুন অবস্থা। ৫০-এ আটকে গিয়েছে সংস্থার লেনদেন। গ্লোবাল ইকোনমিক প্লাটফর্মেও একই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। সামনেই আবার বাজেট অধিবেশন তার আগে একের পর এক শেয়ার বাজারে ধাক্কায় অর্থনীতি েয চাপের মধ্যে রয়েছে তা স্পষ্ট হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+