সপ্তাহের শুরুতেই চাঙ্গা শেয়ারবাজার, ১৮০০০ ছাড়াল নিফটিও
সপ্তাহের শুরুতেই চাঙ্গা শেয়ারবাজার, ১৮০০০ ছাড়াল নিফটিও
সর্বকালীন উচ্চতায় পৌঁছল নিফটি। সকালে বাজার খুলতেই চাঙ্গা শেয়ারবাজার। উৎসবের মরশুমে শেয়ারবাজার এবং নিফটির এই চাঙ্গা পরিস্থিতিতে বাণিজ্যের হাল ফেরার ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। নিফটি সর্বকালীন উচ্চতায় পৌঁছে গিয়েছে ১৮,০০০ মার্কে। অন্যদিকে শেয়ারবাজার ৬০,৩০০-তে পৌঁেছ গিয়েছে।

সপ্তাহের শুরুতে বাজার খুলতেই তরতর করে চড়তে শুরু করে নিফটি। ১৮,০০০ উচ্চতায় পৌঁছে সর্বকালীন রেকর্ডে পৌঁছে গিয়েছে নিফটি। সবচেয়ে লাভবান হয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং এইচডিএফসি ব্যাঙ্ক। কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের শেয়ারের দামও চড়েছে। সপ্তাহের প্রথম দিন বাজার খোলার পর ১০০ পয়েন্টি নীচে চলছিল বাজার। শেয়ার বাজারের ৩০টি সংস্থার শেয়ার ঘাটতিতে চলছিল। তারপরেই বাজার চড়তে শুরু করে। ২৫০টি সংস্থার শেয়ার অনেকটাই চড়েছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শেয়ারবাজার ৬০,৩০০ পর্যন্ত পৌঁছে যায়। অন্যদিকে নিফটিও চড়তে শুরু করে। নিফটি এক ধাক্কায় অনেকটা চড়েছে। ১০০ পয়েন্টের বেশি চড়ে নিফটি ১৮,০০০.৬৫-এ পৌঁছে যায়।
শেয়ার বাজার এবং নিফটির চাঙ্গা পরিস্থিতিতে সবচেয়ে লাভবান হয়েছে ২৫০টি কোম্পানি। শেয়ার বাজারে সবচেয়ে বেশি লাভ কুড়িয়েছে মারুতি। এছাড়া এনটিপিসি,পাওয়ার গ্রিড, কোটাক মাহিন্দ্রা, পাওয়ার গ্রিড, বাজাজ ফিনসার্ভ, বাজাজ অটো। এছাড়াও টিিসএসের শেয়ারের দাম চড়েছে। এই বাজারেও একাধিক কোম্পানির শেয়ারের দাম কমেছে। তবে সার্বিক ভাবে বাজার চাঙ্গা হওয়ার সুখবর মিলেছে। এই নিয়ে প্রবল জল্পনা শুরু হয়ে গিয়েেছ। কারণ করোনা পরিস্থিতিতে গত দেড় বছকে দেশের ব্যবসা বাণিজ্যের হাল খারাপ ছিল। জুন মাসের পর থেকেই শেয়ার বাজারে হাল ফিরতে শুরু করেছে। এতে আশাবাদী অর্থনীতিবিদরা। ধীরে ধীরে করোনা পরিস্থিতির ক্ষতির দশা কাটিয়ে উঠছে দেশের অর্থনীতি।
দীপাবলির আগে শেয়ারবাজার এবং নিফটির হাল ফেরায় আশাবাদী ব্যবসায়ীরা। আগামী কয়েক সপ্তাহ শেয়ারবাজার চাঙ্গা থাকবে বলেই আশা প্রকাশ করেছেন শেয়ারের কারবারিরা। সামনের মাসেই রয়েছে দীপাবলী। গতবার দীপাবলিতেও করুণ অবস্থা ছিল শেয়ার বাজারের। এবার সেই দশা অনেকটাই কাটিয়ে ওঠা যাবে বলে মনে করছেন তাঁরা। কারণ করোনা পরিস্থিতির মধ্যেও গত কয়েকমাসে অনেকটাই সচল হয়েছে দেশের অর্থনীতি। রিজার্ভ ব্যাঙ্ক রেপোরেট অপরিবর্তিত রাখায় বাণিজ্যে সুবিধা হয়েছে।অন্যদিকে আবার জিডিপি বৃদ্ধিও অনেকটাই ভাল হয়েছে। মুডিজও ধীকে ধীরে ভারতের অর্থনীতির মান বাড়াতে শুরু করেছে।কাজেই দীপাবলির আগে দেশের অর্থনীতির হাল ফিরতে শুরু করবে বলে আশাবাদী অর্থনীতিবিদরা। কারণ এবার উৎসবে অনেকটাই ছাড় দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications