৫০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, নামল ৩৬ হাজারের নিচে

ফের একবার স্টক মার্কেট গোঁত্তা খেয়ে নিচে নামল। ৫০০ পয়েন্ট পড়ে ৩৬ হাজারের নিচে নেমে গেল সেনসেক্স। নিফটিও নেমে গেল ১১ হাজারের নিচে।

ফের একবার স্টক মার্কেট গোঁত্তা খেয়ে নিচে নামল। ৫০০ পয়েন্ট পড়ে ৩৬ হাজারের নিচে নেমে গেল সেনসেক্স। নিফটিও নেমে গেল ১১ হাজারের নিচে।

৫০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, নামল ৩৬ হাজারের নিচে

অপরিশোধিত তেলের মূল্যের বাজার আগুন, ডলারের সাপেক্ষে টাকার দাম পড়ে যাওয়া সহ একাধিক কারণ সরাসরি বাজারের ওঠানামার জন্য দায়ী। সেনসেক্স এদিন ৫০৯.৬১ পয়েন্টে নেমে ৩৬০১৬.৫৩ পয়েন্টে নেমেছে। নেমেছে ১.৪০ শতাংশ। নিফটি নেমেছে ১৩৯.০৫ পয়েন্ট। নিফটি থেমেছে ১০, ৮৬৯.২৫ পয়েন্টে। নিফটি পড়েছে ১.২৬ শতাংশ।

আইটি, অটো মোবাইলের মতো সংস্থার শেয়ার বেচার হিড়িক পড়ে গিয়েছে। এদিন একটা সময়ে সেনসেক্স সবচেয়ে বেশি ৩৬, ৬০২.৮৫ পয়েন্টে পৌঁছে যায়। একটা সময়ে ৩৫, ৯৭৩.২৩ পয়েন্টে পৌঁছয়। শেষ অবধি ৩৬ হাজারের ওপরে থামে।

এদিন দিনের শুরুতে আর একটি বড় ধাক্কা দিয়ে টাকার দাম অনেকটা বেড়ে ৭৩.৪২ টাকায় পৌঁছে যায়। ১৩ শতাংশ নেমে গিয়েছে এর মূল্য। এই সমস্যা এখনই মিটবে না। কারণ ভারতের চিন্তা বাড়িয়ে অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি দাম ১০০ ডলারে পৌঁছনোর আশঙ্কা রয়েছে। ভারত পৃথিবীর অন্যতম বড় তেল আমদানিকারক দেশ। ফলে এই অবস্থা চললে আর এক প্রস্থ ধাক্কা এসে লাগতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+