সীমান্ত পেরিয়ে সেনার জঙ্গি দমনের খবর আসতেই সেনসেক্সে ধস, সূচক নামল ৫০০ পয়েন্ট

মুম্বই, ২৯ সেপ্টেম্বর : সকাল থেকেই সেনসেক্স বেশ পজিটিভ ট্রেন্ডেই চলছিল। কিন্তু বুধবার রাতে সীমান্ত পেরিয়ে ভারতীয় সেনার পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে 'সার্জিক্যাল অ্যাটাক' চালানোর খবর সামনে আসতেই সকালের পজিটিভ ট্রেন্ডে পরিবর্তন। ভারতীয় শেয়ার বাজারে ধস, সূচক নামল ৫০০ পয়েন্টের বেশি। [ সীমান্ত পেরিয়ে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে 'সার্জিক্যাল অ্যাটাক' ভারতীয় সেনার]

সেনার ঘোষণার পরই সেনসেক্সের সূচক নেমে যায় ৫৭২ পয়েন্ট। তবে সকালের দিকে শেয়ার বাজারের শুরুটা ভালই হয়েছিল। সেনসেক্স সূচক ১৮০ পয়েন্ট উপরে উঠেছিল।

সীমান্ত পেরিয়ে সেনার জঙ্গি দমনের খবর আসতেই সেনসেক্সে ধস, সূচক নামল ৫০০ পয়েন্ট

দুপুর ১ টা নাগাদ ৪১৭ পয়েন্ট কমার পর সেনসেক্স দাঁড়িয়েছে ২৭,৮৭৫-এ। নিফটিও ১৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮,৬০৯। নিফটির ৫১টি স্টকের মধ্যে ৪৭টিই লাল দাগে ব্যবসা করছে। [ ভারতের হামলা নিয়ে কী বললেন পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ!]

এদিকে টাকার মূল্যও নিম্নগামী। মার্কিন ডলারের প্রেক্ষিতে টাকার মূল্য ৬৬.৮২ টাকা থেকে ৩৬ পয়সা কমেছে।

প্রসঙ্গত, এদিন দুপুরে ভারতীয় সেনার তরফে ডিজিএম রণবীর সিং সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, কথা রাখেনি পাকিস্তান। বারবার সেদেশের মাটি ভারতে সন্ত্রাস ছড়ানোর জন্য ব্যবহার করেছে জঙ্গিরা। ফলে সীমান্ত পেরিয়ে জঙ্গি ঘাঁটিতে ঢুকে আক্রমণ চালিয়েছে ভারতীয় সেনা। এতে অনেক জঙ্গি মারা গিয়েছে। এই খবর সামনে আসার পরই সেনসেক্সে ধস নামে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+