Sensex: জনমোহিনী বাজেট পেশ হতেই শেয়ার বাজারে ধস, একাধিক কোম্পানির শেয়ারের দাম পড়ল
বাজেট অধিবেশন শুরুর আগে যতটা চওড়া হাসি দেখা গিয়েছিল দালাল স্ট্রিটে। বাজেট পেশের পরে সেই চওড়া হাসি মিলিয়ে গেল। হু হু করে ধস নামল শেয়ার বাজারে। একের পর এক কোম্পানির শেয়ারের দর পড়তে শুরু করেছে।
নির্মলা সীতারমন বাজেট বক্তৃতা শেষ করতে না করতেই দালাল স্ট্রিটের হাসি মিলিয়ে গেল। ১০০০- বেশি পয়েন্ট পরল শেয়ার বাজার। আমজনতার কথা রেখে একাধিক প্রকল্প ঘোষণা করলেও শিল্পপতিদের জন্য খুব একটা সুখের বাজেট হয়নি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা সেকারণেই হঠাৎ করে শেয়ার বাজারে এই পতন।

আম জনতার কথা মাথায় রেখে একাধিক জিনিসের আমদানি শুল্ক কমানো হয়েছে এই বাজেটে। সোনা-রূপার আমনাদি শুল্ক অনেকটাই কমানো হয়েছে। আবার ২০টি খনিজের আমদানি শুল্ক কমানো হয়েছে। মোবাইল এবং মোবাইল চার্জারের আমদানি শুল্ক কমানো হয়েছে। অর্থাৎ অনেকটাই দাম কমছে সোনা-রুপো-মোবাইল ফোনের।
শেয়ার বাজারে হঠাৎ ধসের জেরে ৮.৮ লক্ষ কোটি টাকার লোকসন হয়েছে বিনিয়োগকারীদের। সবচেয়ে বেশি যে কোম্পানি গুলির শেয়ারের দর কমেছে তারমধ্যে রয়েছে লারসেন টুব্রো, ওএনজিসি, হিন্ডালকো, শ্রীরাম ফিনান্স, বাজাজ ফিনান্স, পাওয়ার গ্রিড ক্রপ, কোল ইন্ডিয়া, HDFC ব্যাঙ্ক।
এই বাজারেও আবার বেশ কিছু কোম্পানির শেয়ারের দর বেড়েছে। তারমধ্যে রয়েছে টাটা কোম্পানি, ITC, HUL, আদানি পোর্ট, হিরো মোটোক্রোপ, NTPC, ব্রিটানিয়া, ডাঃ রেড্ডি ল্যাব। মোটের উপরে তেমন ভাবে এই কোম্পানি গুলিতে বাজেটের প্রভাব পড়েনি বলেই মনে করছেন অর্থনীতিবিদরা।












Click it and Unblock the Notifications