সেনসেক্স পেরিয়ে গেল ৬১ হাজারের গণ্ডি, নিফটিও ঊর্ধ্বমুখী! শেয়ার বাজারে ফের জোয়ার
সেনসেক্স পেরিয়ে গেল ৬১ হাজারের গণ্ডি, নিফটিও ঊর্ধ্বমুখী! শেয়ার বাজারে ফের জোয়ার
শেয়ার মার্কেটে ফের খুশির হাওয়া। সোমবার বাজর খুলতেই সেনসেক্স ও নিফটি হল ঊর্ধ্বমুখী। বাজার বন্ধের সময়ে সেনসেক্স পেরিয়ে গেল ৬১ হাজারের গণ্ডি। আর নিফটিও ঊর্ধ্বমুখী হল। স্টক আপডেটে জানা গিয়েছে এদিন ২৩৫ পয়েন্ট ঊর্ধ্বমুখী হয়েছে সেনসেক্স। আর নিফটি ৮৫ পয়েন্ট বেড়ে হয়েছে ১৮ হাজার ২০০।

৩০টি শেয়ার বেড়েছে সেনসেক্স প্লাটফর্মে
সোমবার সেনসেক্স প্লাটফর্মে ৩০টি শেয়ার বেড়েছে। তার মধ্যে তালিকায় শীর্ষে রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৩.৪৪ শতাংশ শেয়ার বেড়েছে। তারপরে রয়েছে টাটা স্টিল, আল্ট্রাটেক সিমেন্ট, আইসিআইসিআই ব্যাঙ্ক, এম অ্যান্ড এম, মারুতি এবং পাওয়ার গ্রিড। সেনসেক্স ও নিফটি দুটি ইক্যুইটি বেঞ্চমার্কই এদিন বৃদ্ধি পায়।

৬১ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে সেনসেক্স
সোমবার ২৩০ পয়েন্টের উপরে উঠে ৬১ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে। এদিন সকালে কিন্তু খুব শ্লথ ছিল শেয়ার মার্কেটের গতি। কিন্তু শেষের দিকে তা গতি পায়। বৈশ্বিক ইক্যুইটিতে অটো, এনার্জি ও মেটাল স্কটগুলিতে জোরালো কেনাকাটার পর দেশীয় সূচকগুলি চালিত হয় এবং তা লাভের মুখ দেখতে শুরু করে।

বিদেশি পুঁজির প্রবাহ দেশীয় ইক্যুইটিগুলিকে সমর্থন করেছে
একইসঙ্গে মার্কিন ডলারের পরিপ্রক্ষিতে ভারতীয় রুপি শক্তিশালী অবস্থানে ফিরছে। অবিরাম বিদেশি পুঁজির প্রবাহ দেশীয় ইক্যুইটিগুলিকে সমর্থন করে গিয়েছে। বিএসই সেনসেক্স ২৩৫ পয়েন্ট বেড়ে ৬১,১৮৫ দাঁড়িয়েছে। ইন্ট্রা ডে-তে ট্রেডের সময় সূচকটি সর্বোচ্চ ৬১,৪০১ এবং সর্বনিম্ন ৬০,৭১৪-য় পৌঁছয়। অন্যদিকে এনএসই নিফটি ৮৬ পয়েন্ট বেড়ে ১৮,২০২ পয়েন্টে শেষ হয়।

৩০টি সেনসেক্স কাউন্টারগুলির মধ্যে ১৮টি সবুজ রঙ
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, টাটা স্টিল, আল্ট্রাটেক সিমেন্ট, আইসিআইসিআই ব্যাঙ্ক, এম অ্যান্ড এম, মারুতি এবং পাওয়ার গ্রিড-সহ ৩০টি শেয়ার যেমন এদিন বেড়েছে, তেমনই কমেছে এশিয়ান পেইন্টস, বাজাজ ফিনসার্ভ, সান ফার্মা ও টাইটান। এই শেয়ারগুলি ২.৩৭ পর্যন্ত কমেছে। ৩০টি সেনসেক্স কাউন্টারগুলির মধ্যে ১৮টি সবুজ রঙে বন্ধ হয়েছে।

আগের সেশনে ৩০ শেয়ার সূচকটি গতি লাভ করেছিল
সেক্টর হিসেবে নিফটি পিএসইউ ব্যাঙ্ক সূচকটি ৪.৫ শতাংশ বৃদ্ধি পাওয়ার কারণে অন্যান্য সূচকগুলিকে দ্রুত পারফর্ম করেছে। নিফটি মেটাল সূচক ১.৬ শতাং অগ্রসর হয়েছে, যেখানে নিফটি অটো সূচক ১.৩ শতাংশ বেড়েছে। নিফটি ফার্মা সূচকটি ১.৪ শতাংশ হ্রাস পেয়েছে। শুক্রবারের আগের সেশনে ৩০ শেয়ার সূচকটি গতি লাভ করেছিল। সেই কারণে সেশনে প্রায় ১১৪ পয়েন্ট বেড়ে সেনসেক্স ৬০,৯৫০-এ বন্ধ হয়েছিল। আর এনএসই নিফটি ৬৪ পয়েন্ট বেড়ে ১৮,১১৭-তে পৌঁছেছিল।

শুক্রবার আগের সেশনে উচ্চতর অবস্থায় শেষ করেছিল
এশিয়ার অন্যত্রও এদিন শেয়ার দর বেড়েছে। সাংহাই, টোকিও, হংকং ও সিওলের শেয়ার দর হয়েছে ঊর্ধ্বমুখী। ইউরোপের স্টক এক্সচেঞ্জগুলিও মধ্য সেশনের চুক্তিতে ইতিবাচক অঞ্চলে ব্যবসা করছিল। ওয়াল স্ট্রিট শুক্রবার আগের সেশনে উচ্চতর অবস্থায় শেষ করেছিল। সোমবার মার্কিন ডলারের বিপরীতে ৪৫ পয়সা বেড়ে ৮১ টাকা ৯০ হয়েছে টাকার দাম












Click it and Unblock the Notifications