ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করছে CPIM-ই! কংগ্রেস ছেড়ে বামদলে যোগদানের আগে বললেন প্রবীণ নেতা
কংগ্রেস ছেড়ে সিপিআইএম-এ যোগদান করতে চলেছেন, প্রবীণ কংগ্রেস নেতা। তিনি কেরল কংগ্রেসের প্রাক্তন সহ সভাপতি সিকে শ্রীধরন। কংগ্রেসের রাজ্য সভাপতি কে সুধাকরণের আরএসএস নিয়ে করা সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদ করে দল ছাড়ার কথ
কংগ্রেস ছেড়ে সিপিআইএম-এ যোগদান করতে চলেছেন, প্রবীণ কংগ্রেস নেতা। তিনি কেরল কংগ্রেসের প্রাক্তন সহ সভাপতি সিকে শ্রীধরন। কংগ্রেসের রাজ্য সভাপতি কে সুধাকরণের আরএসএস নিয়ে করা সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদ করে দল ছাড়ার কথা জানিয়েছেন সিকে শ্রীধরন।

ফ্যাসিবাদ-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়ছে সিপিআইএমই
সিকে শ্রীধরন বলেছেন, দেশে কার্যকরভাবে সিপিআইএমই ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করছেন। কংগ্রেস ত্যাগের কথা জানিয়েছে তিনি সিপিআইএম-এ যোগ দিতে চলেছেন বলে জানিয়েছেন। সিপিআইএম-এ র সঙ্গে কাজ করা এবং তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে ১৭ নভেম্বর ঘোষণা করবেন বলে জানিয়েছেন। সিপিআইএম রাজ্য সম্পাদক এমভি গোবিন্দনের উপস্থিতিতে তিনি শীঘ্রই বামদলে যোগ দেবেন বলে জানা গিয়েছে।

সব ফ্রন্টে ব্যর্থ কংগ্রেস
কেরল কংগ্রেসের প্রবীণ নেতার অভিযোগ, সব ফ্রন্টে কংগ্রেস ব্যর্থ হয়েছে। তিনি বলেছেন, কংগ্রেস দেশকে ব্যর্থ করেছে। বর্তমান ভারতে ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করার ডাক দিয়ে তিনি বলেছেন, বামফ্রন্টই কার্যকরভাবে তা করছে। বর্তমান মন্তব্য, রাজ্য নেতৃত্বের আচরণ, বিশেষ করে কেরল কংগ্রেসের প্রধানের প্রকাশ্যে মন্তব্যই তাঁর দল ছাড়ার কারণ বলে জানিয়েছেন প্রবীণ নেতা।

কংগ্রেসের কর্মীরা লজ্জিত
কংগ্রেস ত্যাগী সিকে শ্রীধরন বলেছেন, যদিও তিনি (রাজ্য কংগ্রেস সভাপতি সুধাকরণ) পরে বলেছেন, ভুল করেছেন, তবুও বলা যেতেই পারে ওই মন্তব্য ছিল তাঁর সহজাত প্রবণতা। দলের কর্মীরা এই ধরনের কাজের জন্য লজ্জিত বলেও মন্তব্য করেছেন সিকে শ্রীধরন।

সোমবার বিতর্কিত মন্তব্য রাজ্য কংগ্রেস প্রধানের
সোমবার কেরল কংগ্রেস প্রধান মন্তব্য করেছিলেন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বড় নেতা ছিলেন। তিনি আরএসএস নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে মন্ত্রিসভায় স্থান দিয়ে বড় মনের পরিচয় দিয়েছিলেন। কেরল কংগ্রেস প্রধানের এই মন্তব্যের প্রতিবাদ করে তাদেরই সহযোগী মুসলিম লিগ। এছাড়াও প্রতিবাদ করে শাসক সিপিআইএম। ১৪ নভেম্বর কুন্নুর জেলা কংগ্রেসের নেহরুর জন্মবার্ষিকী পালন অনুষ্ঠানে এই মন্তব্য করেন রাজ্য কংগ্রেস প্রধান। দিন কয়েক আগে কেরল কংগ্রেসের প্রধান বলেছিলেন এক দশকের বেশি সময় আগে তিনি আরএসএস-এর শাখাকে সুরক্ষা দিয়েছিলেন। রাজ্য কংগ্রেস প্রধানের এই মন্তব্য তীব্র ক্ষোভপ্রকাশ করে সহযোগী মুসলিম লিগ।












Click it and Unblock the Notifications