প্রয়াত ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত সচিব! শোকবার্তা প্রাক্তন রাষ্ট্রপতির

প্রয়াত বর্যীয়ান কংগ্রেস নেতা এবং ইন্দিরা গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী আরকে ধওয়ান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জাতীয় কংগ্রেসের তরফে টুইটারে শোক প্রকাশ করা হয়।

প্রয়াত বর্যীয়ান কংগ্রেস নেতা এবং ইন্দিরা গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী আরকে ধওয়ান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

প্রয়াত ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত সচিব! শোকবার্তা প্রাক্তন রাষ্ট্রপতির

মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জাতীয় কংগ্রেসের তরফে টুইটারে শোক প্রকাশ করা হয়। সমবেদনা জানানো হয় পরিবারকে। শোকপ্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

শোকপ্রকাশ করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি ও কংগ্রেসে দীর্ঘদিনের সহকর্মী প্রণব মুখোপাধ্যায়।

কংগ্রেসের টুইটারে বলা হয়েছে, আরকে ধওয়ানের মৃত্যুর খবরে শোকাহত কংগ্রেস পরিবার। তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বলেও টুইটারে জানানো হয়।

কংগ্রেসের প্রধান মুখপত্র রণদীপ সুরজেওয়ালাও শোকবার্তা পাঠিয়েছেন।

ইতিহাস ঘাটলে দেখা যায়, আরকে ধওয়ান ১৯৬২ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করেছেন। গান্ধী পরিবারের সঙ্গেও আরকে ধওয়ানের সম্পর্ক ছিল মধুর।

১৯৯০ সালে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন আরকে ধওয়ান। বিভিন্ন সংসদীয় কমিটিরও সদস্য ছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+