'আমাদের দম্ভ সরিয়ে ফেলতে হবে', দিল্লিতে কংগ্রেসের বিপর্যয়ের পর বার্তা জয়রাম রমেশের
'আমাদের দম্ভ সরিয়ে ফেলতে হবে', দিল্লিতে কংগ্রেসের বিপর্যয়ের পর বার্তা জয়রাম রমেশের
দিল্লি নির্বাচনে শূন্য 'হাতে' ফিরেছে কংগ্রেস। ৭০ টির মধ্যে একটিও আসন পায়নি সোনিয়া গান্ধীর নেতৃত্বাধীন এই পার্টি। ১৯৯৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দিল্লির তখতে থাকা কংগ্রেসের এই বিপর্যয়ের পর বিভিন্ন কংগ্রেস নেতা মুখ খুলেছেন। আর এবার মুখ খুললেন জয়রাম রমেশ।

'কংগ্রেস নেতাদের উচিত নিজের দিক খতিয়ে দেখা'
'কংগ্রেস নেতাদের উচিত নিজের দিক একবার খতিয়ে দেখা। দলের তরফেও নিজের দিক খতিয়ে দেখা উচিত, যদি প্রাসঙ্গিকতা পেতে চায় তবেই। নয়তো অপ্রাসঙ্গিকই থেকে যেতে হবে। আমাদের দম্ভকে ছেঁটে ফেলতে হবে। ... ' এমনভাবেই এদিন দলের গঠনমূলক সমালোচনায় নিজের ক্ষোভ প্রকাশ করেন বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশ।

'অনেকে এমন ব্যবহার করেন..'
দলের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে, জয়রাম রমেশ বলেন, ' এমন কয়েকজন সদস্য রয়েছেন যাঁরা এখনও নিজেদের মন্ত্রী ভেবে চলেন।..' এভাবেই দিল্লিতে দলের বিপর্যয়ের কারণকে ব্যাখ্যা করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।

নেতৃত্বের ধরন পাল্টানোর ডাক!
এদিন সন্দীপ দীক্ষিতের সুরেই ফের একবার কংগ্রেসের নেতৃত্বের দিকে তোপ দাগেন জয়রাম রমেশ। তিনি বলেন, ' নেতৃত্বের ধরন পাল্টাতে হবে । আমরা কার্যত বিহারে নেই বললেই চলে, উত্তরপ্রদেশ থেকে উবে গিয়েছি। তবে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে আমরা বেশ পোক্ত। হরিয়ানাতেও আমরা ফিরেছি। ' যেকোনও মূল্যে নিজেদের 'খুঁজে বার করার' বার্তা দিয়ে এদিন কংগ্রেসের সমালোচনায় মুখর হন এই বর্ষীয়ান নেতা।

একঝাঁক কংগ্রেস নেতার ক্ষোভ
এর আগে, প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্য়ায় ও শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিতও দলের সমালোচনায় মুখর হয়ে ওঠেন। সন্দীপের দাবি, গত সেপ্টেম্বর থেকেই তিনি আঁচ পেয়েছিলেন যে কংগ্রেসের পরিস্থিতি খুবই খারাপ। অন্যদিকে, দলীয় নেতৃত্বের উদাসীনতাকে কাঠগড়ায় দাঁড় করান সন্দীপ।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications