বদলে গিয়েছে বর্তমান রাজনীতি! পুরনো দিনের রাজনীতিকদের সঙ্গে তুলনায় তীব্র কটাক্ষ গুলাম নবি আজাদের
কংগ্রেসের (congress) প্রবীণ নেতা তিনি। মতান্তর হলেও গান্ধী পরিবারের সঙ্গে সম্পর্ক এখনও অটুট। রাজনীতিতে পরিবর্তন তিনি সামনে থেকে দেখেছেন। বর্তমানের রাজনীতিকে মেনে নিতে পারছেন না গুলাম নবি আজাদ (Ghulam nabi azad) । সেই ক
কংগ্রেসের (congress) প্রবীণ নেতা তিনি। মতান্তর হলেও গান্ধী পরিবারের সঙ্গে সম্পর্ক এখনও অটুট। রাজনীতিতে পরিবর্তন তিনি সামনে থেকে দেখেছেন। বর্তমানের রাজনীতিকে মেনে নিতে পারছেন না গুলাম নবি আজাদ (Ghulam nabi azad) । সেই কারণে তাঁর মন্তব্য, বর্তমানে লোকে অর্থ (money) আর খ্যাতির (Fame) জন্য রাজনীতি করে।

রাজনীতিতে পরিবর্তন
প্রাক্তন রেলমন্ত্রী ললিত নারায়ণ মিশ্রের ৯৯ তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রবীণ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বর্তমানে রাজনীতিতে অনেক কিছুই বদলে গিয়েছে। এখন রাজনীতি অর্থ উপার্জন আর খ্যাতির মধ্যে সীমাবদ্ধ বলে মন্তব্য করেছেন তিনি।
গুলাম নবি আজাদ বলেন, যে সময় ললিত নারায়ণ মিশ্র রাজনীতিতে ছিলেন, সেই সময়ে তা উপার্জনের জন্য ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

ধর্ম ইস্যুতে রাজনীতি নিয়ে উদ্বেগ
ওই অনুষ্ঠানে ধর্ম ইস্যুতে রাজনীতি নিয়ে তাঁকে উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছে। গুলাম নবি বলেন, ললিত মিশ্রের মতো আরও রাজনীতিক উঠে আসুন, তা সবাই চান। তিনি বলেন, তৎকালীন সময়ে রাজনীতিকে ধর্মের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়নি। ধর্মকে ব্যক্তিগত গণ্ডির মধ্যে আবদ্ধ রেখেছিলেন তাঁরা। গুলাম নবি বলেন, তাঁরা যেমন ব্যক্তিগত জীবনে ধার্মিক ছিলেন, আবার জনমানসে ধর্মনিরপেক্ষও থাকতে দেখা গিয়েছে তাঁদের।
সাম্প্রতিক সময়ে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তা মতান্তর হলেও বারবর ধর্মনিরপেক্ষ মতপ্রকাশ করে এসেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ। বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ করে, তাঁকে সরব হতে দেখা গিয়েছে বারে বারে। দিন কয়েক আগে তিনি কংগ্রেসের পুনরুজ্জীবনের প্রস্তাব নিয়ে দলীয় সভানেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

বিচার ব্যবস্থার অবনতি নিয়ে উদ্বেগ
বিচার ব্যবস্থার অবনতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন গুলাম নবি আজাদ। তিনি বলেন, একদিকে যেমন বিচার ব্যবস্থার অবনতি হয়েছে, অন্যদিকে বিচারক নিয়োগেও দেরি হচ্ছে। তিনি বলেছেন, সেক্ষেত্রে আইনজীবীদের অভাব নেই। কিন্তু বিচার ব্যবস্থায় বিচারকদের ঘাটতি তৈরি হয়েছে। ৯৯ তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করার জন্য হওয়া অনুষ্ঠানে অনেকেই উপস্থিত ছিলেন।

ললিত মিশ্রের পরিচিতি
বিহারের প্রথম মুখ্যমন্ত্রী কৃষ্ণ সিনহা ললিত নারায়ণ মিশ্রকে রাজনীতিতে নিয়ে আসেন। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সংসদীয় সচিব পদেও কাজ করেছিলেন এই নেতা। পরে ১৯৭৩ থেকে ১৯৭৫ সালের মধ্যে তিনি ইন্দিরা গান্ধী ক্যাবিনেটে রেলমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন।












Click it and Unblock the Notifications