এবার কি সনিয়া ঘনিষ্ট সংখ্যালঘু কংগ্রেস নেতাও বিজেপির পথে, মোদীর প্রশংসায় জল্পনা তুঙ্গে
এবার প্রধানমন্ত্রী মোদীর (narendra modi) প্রশংসায় সনিয়া গান্ধী (sonia gandhi) ঘনিষ্ট সংখ্যালঘু কংগ্রেস নেতা গুলাম নবি আজা (ghulam nabi azad) দ। এদিন তিনি বলেছেন, মোদী চা বিক্রেতা হিসেবে নিজের অতীত তুলে ধরেছেন। সর্বভ
এবার প্রধানমন্ত্রী মোদীর (narendra modi) প্রশংসায় সনিয়া গান্ধী (sonia gandhi) ঘনিষ্ট সংখ্যালঘু কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ (ghulam nabi azad) । এদিন তিনি বলেছেন, মোদী চা বিক্রেতা হিসেবে নিজের অতীত তুলে ধরেছেন। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিশ্বের সামনে নিজের অতীত লুকনোর চেষ্টা করেননি বলেও মন্তব্য করেছেন তিনি। গুর্জর দেশ চ্যারিটেবল ট্রাস্টের অনুষ্ঠানে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন, একজন ব্যক্তির নিজের অতীত সম্পর্কে গর্বিত হওয়া উচিত।

বড় নেতা মোদী
তিনি অনেক নেতার অনেক কিছুর প্রশংসা করেন। তিনি গ্রাম থেকে এসেছেন, সেই জন্য তিনি গর্বিত। বলেছেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। তিনি বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী বড় নেতা। তিনিও গ্রাম থেকে এসেছেন। তিনি চা বিক্রি করতেন। তাঁদের মধ্যে রাজনৈতিক দূরত্ব থাকতে পারে, কিন্তু তিনি নিজের বাস্তবতাকে লুকোননি। এদিন গুলাম নবি এই প্রশংসায় অনেকেই প্রশ্ন তুলেছেন, তাহলে তিনিও কি বিজেপির পথে।

মোদীও গুলাম নবির প্রশংসা করেছিলেন
সম্প্রতি গুলাম নবি আজাদের রাজ্যসভার মেয়াদ শেষ হয়েছে। তিনি রাজ্যসভায় বিরোধী দলনেতা ছিলেন। রাজ্যসভা থেকে বিদায়কালীন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গুলাম নবির প্রশংসা করেছিলেন। প্রধানমন্ত্রী সেদিন স্মরণ করেছিলেন, ২০০৬-এর কথা। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময়ে গুলাম নবি আজাদ কীভাবে তাঁর কাছে গিয়েছিলেন। সেই সময় গুজরাতের বেশ কিছু পর্যটক জঙ্গি হামলার শিকার হয়েছিলেন কাশ্মীরে।

আজাদ সহ অনেকেই বলেছিলেন দল দুর্বল হচ্ছে
আগের দিন গুলাম নবি আজাদ এবং অন্য ২৩ জন নেতা একসঙ্গে মিলিত হয়ে দলের নেতৃত্ব পরিবর্তনের দাবি তুলেছিলেন, বলেছিলেন দল দুর্বল হচ্ছে। এব্যাপারে গুলাম নবি আজাদ বলেছেন, শনিবার দলের বর্ষীয়ান নেতারা শক্তি প্রদর্শন করা কিংবা হাইকমান্ডের কাছে কোনও বার্তা দিতে চাননি ওই জমায়েত করে। প্রসঙ্গত উল্লেখ, গুলাম নবি আজাদ ছাড়াও আনন্দ শর্মা, কপিল সিবাল, মনীশ তিওয়ারি, রাজ বব্বরের মতো নেতারা গত বছরে দলের মধ্যে ঝড় তুলেছিলেন। কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধীকে চিঠি পাঠিয়ে বলেছিলেন, তাঁরা পূর্ণ সময়ের দলের সভাপতি চান। এব্যাপার গুলাম নবি বলেছেন, দল সংগঠিত হোক এটা অনেক দিনের দাবি।

এসেছে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতির কথাও
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মুখে উঠে এসেছে সেই রাজ্যের কথাও। জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা যুক্ত থাকা অবস্থায় এবং তা তুলে নেওয়ার পরের অবস্থা সম্পর্কে তাঁকে প্রশ্ন করা হলে আজাদ বলেন, একজন ডিজিপিকে যদি সাধারণ পুলিশের মর্যাদায় নামিয়ে দিলে যে পরিস্থিতি হয়, সেরকমই হয়েছে। এখন সেখানে উন্নয়নমূলক কাজ হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি। গুলাম নবি বলেছেন, তিনি সেখানকার অনেক জায়গাতেই গিয়েছেন, দেখেছেন রাস্তার অবস্থা খুবই খারাপ। শিল্পও বন্ধ হয়ে গিয়েছে। উন্নয়নের কথা বলা হলেও, তা কাগজে, কলমে রয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications