'কাঁচি' না পেয়ে মেজাজ হারালেন বিজেপি নেতা মুরলী মনোহর যোশী
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বরিষ্ঠ বিজেপি নেতা মুরলী মনোহর যোশী সরকারি অনুষ্ঠানে গিয়ে মেজাজ হারালেন।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বরিষ্ঠ বিজেপি নেতা মুরলী মনোহর যোশী সরকারি অনুষ্ঠানে গিয়ে মেজাজ হারালেন। উত্তরপ্রদেশের কানপুরে কালেক্টোরেটের সোলার লাইট প্যানেল কেন্দ্রের উদ্বোধনে গিয়েছিলেন মুরলী মনোহর। সেখানে ফিতে কেটে তা উদ্বোধনের কথা ছিল তাঁর।

বেশ কিছুক্ষণ কেটে গেলেও উদ্যোক্তা সরকারি আধিকারিকরা কাঁচি আনতে পারেননি। তা দেখে রেগে গিয়ে ফিতে হাত দিয়ে টেনে খুলে দেন মুরলী মনোহর। শুধু তাই নয়, সরকারি আধিকারিককেও কড়া ভাষায় তিরস্কার করেন তিনি।
#WATCH Senior BJP leader and MP Dr.Murli Manohar Joshi scolds official after no scissors were there for cutting of ribbon during inauguration of a solar light panel in Kanpur Collectorate pic.twitter.com/wB39B4sSLw
— ANI UP (@ANINewsUP) 22 February 2018
গোটা ঘটনাটি ভিডিওতে ধরা পড়েছে। জোশী সেখানে বলছেন, সব হয়ে গিয়েছে। এভাবে কেউ কাজ করে? যা করার আমি করে দিয়েছি। সরকারি আধিকারিককে তিরস্কার করে বলেন, আপনি নির্লজ্জ। আর কোনও কাঁচি প্রয়োজন নেই। এই বলে যোশী রেগে গিয়ে সেই জায়গা ছেড়ে চলে যান।
-
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ











Click it and Unblock the Notifications