লকডাউন নিয়ে আপনার অভিজ্ঞতা জানিয়ে সেলফি তুলে পাঠিয়ে দিন আমাদের, জানুন কীভাবে
ভারত ২১ দিনের লক ডাউনে চলে গিয়েছে। করোনা ভাইরাস থেকে বাঁচতে দেশবাসীকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একমাত্র দূরত্ব বজায় রাখলেই আমরা এই মহামারীর হাত থেকে বাঁচতে পারব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

এর ফলে আগামী ২১ দিন দেশের প্রত্যেকটি নাগরিককে ঘরের মধ্যে থাকতে হবে। বাইরে বেরনো চলবে না। তাহলেই এই মহামারী বিরুদ্ধে লড়াই করা যাবে। তবে বাড়িতে বসে থাকা সহজ কাজ নয়। অনেকে ঘরে বসে অফিসের কাজ করবেন, আবার অনেকের পক্ষে তা সম্ভব হবে না। কেউ পরিবারের সঙ্গে সময় কাটাবেন, কাউকে পরিবার থেকে দূরে বাধ্য হয়ে একলা থাকতে হবে।
এমন ধরনের যেকোনও ঘটনাই আপনার জীবনে ঘটুক না কেন, তা সেলফি তুলে ছবির মাধ্যমে আমাদের পাঠাতে পারেন। আমরা আপনাদের ছবি আমাদের ওয়েবসাইটে অথবা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরব আপনাদের কাহিনি সমেত। ফলে দেরি না করে সেলফি তুলে পাঠান আমাদের। সঙ্গে লিখুন অল্প কথায় লকডাউন নিয়ে আপনার অভিজ্ঞতা। আপনারা আমাদের ইমেল করুন - photo.oneindia@gmail.com এই ঠিকানায়। অথবা আমাদের ফেসবুক পেজে (@oneindiabengali) ইনবক্সও করতে পারেন। অবশ্যই #Stayathome লিখতে ভুলবেন না।












Click it and Unblock the Notifications