'বিনা যুদ্ধে না ছাড়িব সূচাগ্র মেদিনী', শেষ দেখে ছাড়ার বার্তা সঞ্জয় রাউতের

শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধবের মধ্যে যুদ্ধ কমল তো নাই। উলটে পালটা যুদ্ধের হুমকি দিয়ে দিল শিবসেনা। তারা স্পষ্ট বলছেন , শেষ না দেখা তারা ছাড়বেন না। প্রয়োজনে তারা রাস্তায় নামবেন কিন্তু সহজে জায়গা ছেড়ে দেবেন না। তবে এমনটা যে হতে সেই ইঙ্গিত গতকালই মিলেছিল।

উদ্ধব ঠাকরে বলেছিলেন যে তিনি মুখ্যমন্ত্রীর বাড়ি ছেড়ে দিয়েছেন কিন্তু পদ ছেড়ে দেননি। এবার তাঁর সঙ্গে লড়াইয়ের বড় বার্তা দিয়ে দিল শিবসেনা, কারণ সঞ্জয় রাউত যে বলেছেন তা স্পষ্ট মনে করিয়ে দেয় মহাভারতের সেই বিখ্যাত উক্তির কথা, যেখানে পাণ্ডবরা বলেছিলেন , 'বিনা যুদ্ধে না ছাড়িব সূচাগ্র মেদিনী'। অর্থাৎ যুদ্ধ সম্পূর্ণ না করে এক চুল মাটিও ছাড়া হবে না। সেই একই বার্তা যেন দিয়েছে শিব সেনা।

 কী বলেছেন সঞ্জয় রাউত

কী বলেছেন সঞ্জয় রাউত

বিদ্রোহী শিব নেতা এবং এখনও দলের মধ্যে থাকা সেনা নেতাদের মধ্যে যুদ্ধ আরও বড় হচ্ছে। যুদ্ধ বড় হওয়ার সঙ্গে সিনিয়র নেতা সঞ্জয় রাউত শিব সৈনিকদের রাস্তায় নামার কথা বলেছেন। তিনি বলেছেন প্রয়োজনে যা লড়াই করতে হলে তারা করবেন। লড়বেন ময়দানে নেমে। সেখান থেকে তারা পালিয়ে যাবেন না। মঞ্চ থেকে চলবে লড়াই। তিনি যোগ করেছেন যে উদ্ধব ঠাকরে পদত্যাগ করবেন না এবং সেনা শেষ অবধি লড়াই করবে।

 আর কী বলেছেন সঞ্জয় রাউত

আর কী বলেছেন সঞ্জয় রাউত


সঞ্জয় রাউত এও বলেছেন যে, "এটা শিব সৈনিকদের ক্ষোভ। আগুন একবার জ্বালালে সহজে নিভবে না। শিবসেনা শেষ পর্যন্ত লড়বে,"। এদিকে মহারাষ্ট্রের বিভিন্ন অংশ থেকে ভাঙচুরের খবর পাওয়া গিয়েছে এবং বিদ্রোহী সেনা বিধায়কের অফিস ভাঙচুর করা হয়েছে বলে জানা গিয়েছে। এসবের মাঝেই এই সতর্ক বার্তা।

 কার কার অফিস ভাঙা হয়েছে ?

কার কার অফিস ভাঙা হয়েছে ?

শনিবার শিবসেনা কর্মীদের দলের বিদ্রোহী বিধায়ক তানাজি সাওয়ান্তের পুনে অফিস ভাঙচুর করতে দেখা গেছে, যিনি বর্তমানে আসামের গুয়াহাটিতে একটি হোটেলে ক্যাম্প করছেন বলে খবর মিলেছে। এদিকে রাউত একনাথ শিন্ডে এবং তার শিবিরকে মুম্বইয়ে ফিরে এসে দলের মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জও দিয়েছেন।

নিরাপত্তা প্রত্যাহারের চিঠি

নিরাপত্তা প্রত্যাহারের চিঠি


এদিকে একনাথ শিন্ডে মহারাষ্ট্র সরকারকে তার এবং তার সাথে থাকা অন্যান্য বিধায়কদের নিরাপত্তা প্রত্যাহার করার জন্য একটি চিঠি লিখেছিলেন বলে জানা গিয়েছে। এই দাবি অবশ্য মহারাষ্ট্র সরকার অস্বীকার করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+