২০২৪-এর লোকসভা ভোটের আগে সেমিফাইনাল! মমতার সঙ্গে সাক্ষাতের পরে বড় পরিকল্পনা কেজরিওয়ালের

মঙ্গলবার বিকেলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত করতে চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এর আগে তিনি রবিবার দেখা করেন বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে। দিল্লির পরিষেবা বিল নিয়ে রাজ্যসভায় ভোটাভুটির আগে কেজরিওয়ালের এই সাক্ষাত যথেষ্টই গুরুত্বপূর্ণ।

এব্যাপারে গত রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী বলেছিলেন মঙ্গলবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন। একইসঙ্গে তিনি বলেছিলেন, প্রতিটি রাজ্যে গিয়ে তিনি কেন্দ্রের বিলকে রাজ্যসভায় হারাতে সমর্থন চাইবেন, সব নেতার সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছিলেন।

২০২৪-এর লোকসভা ভোটের আগে সেমিফাইনাল! মমতার সঙ্গে সাক্ষাতের আগে নীতীশের সঙ্গে সাক্ষাত কেজরিওয়ালের

দিল্লির মুখ্যমন্ত্রী আরও বলেছিলেন, বিলটি রাজ্যসভায় পরাজিত হলে, অন্তত এই বার্তা যাবে যে বিজেপি ২০২৪-এর লোকসভা নির্বাচনে পরাজিত হবে। রাজ্যসভায় ভোটাভুটিই ২০২৪-এর লোকসভা নির্বাচনের সেমিফাইননাল বলেও মন্তব্য করেছিলেন তিনি।

রবিবার পটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে দেখা করেছিলেন কেজরিওয়াল। সেখানে জেডিইউ-এর তরফে কেজরিওয়ালকে সমর্থন করার কথা জানানো হয়েছে। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বিরোধী ঐক্যের আহ্বান জানিয়েছে জেডিইউ।

নীতীশ কুমার বলেছেন, কেন্দ্রে বর্তমান পদক্ষেপগুলি অদ্ভূত ও আশ্চর্যজনক। কীভাবে নির্বাচিত সরকারের ক্ষমতা কেড়ে নিতে হয় তা দিল্লির পরিষেবা বিলেই পরিষ্কার বলে কটাক্ষ করেছে জেডিইউ। নীতীশ কুমার বলেছেন, কেজরিওয়াল দিল্লিতে ভাল কাজ করছেন, কিন্তু তাঁর সরকারকে ভাল কাজে বাধা দেওয়া হচ্ছে।

২০২৪-এর লোকসভা ভোটের আগে সেমিফাইনাল! মমতার সঙ্গে সাক্ষাতের আগে নীতীশের সঙ্গে সাক্ষাত কেজরিওয়ালের

আপ সূত্রের খবর মঙ্গলবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাাধ্যায়ের সঙ্গে দেখা করার পর বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মুম্বইয়ে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা ইউবিটির নেতা উদ্ধব ঠাকরে এবং এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গেও দেখা করবেন।

সুপ্রিম কোর্ট দিল্লির সরকারকে আইএএস ও আইপিএসদের পদলি নিয়ে অধিকার দেওয়ার পরে কেন্দ্রের তরফে তা নিজেদের হাতে রাখতে অধ্যাদেশ জারি করা হয়। রাজ্যসভায় এই অধ্যাদেশকে পরাস্ত করতেই কেজরিওয়াল বিভিন্ন রাজ্য সফর করে অকংগ্রেসি ও অবিজেপি দলগুলির কাছে আবেদন করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+