রাম রহিমের ঢঙেই গুরু মা রাধে মা-র শাসানি সাংবাদিকদের, দেখুন ভাইরাল ভিডিও
ফের বিতর্কে স্বঘোষিত ধর্মগুরুমা রাধে মা। এবার সরাসরি সাংবাদিকদের হুমকি। প্রশ্নের উত্তর দিতে না পেরে হুমকি দিলেন ১৫ দিনের মধ্যে দেখে নেবেন।
ফের বিতর্কে স্বঘোষিত ধর্মগুরুমা রাধে মা। এবার সরাসরি সাংবাদিকদের হুমকি। প্রশ্নের উত্তর দিতে না পেরে হুমকি দিলেন ১৫ দিনের মধ্যে দেখে নেবেন।

উত্তরপ্রদেশে এক অনুষ্ঠানে তাঁকে ঘিরে ওঠা নানা বিতর্কের জবাব চেয়েছিলেন সাংবাদিকরা। এই সময়ই ক্ষেপে যান রাধে মা। তিনি জোর দিয়ে বলেন, কোনও খারাপ কাজ তিনি করেননি।
ঘটনাস্থলে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়, যখন সাংবাদিকরা তাঁকে ব্ল্যাক ম্যাজিক নিয়ে প্রশ্ন করেন। তাঁকে ঘিরে ওঠা নানা বিতর্কের জবাব চান তাঁরা। এই সময়ই মেজাজ হারিয়ে হুমকির সুরে কথা বলতে শুরু করেন, স্বঘোষিত ধর্মগুরুমা। তিনি বলেন, বেশ কিছু প্রশ্নের উত্তর তিনি বারবার দিতে চেষ্টা করেছেন। হিন্দু ধর্মের প্রচারে যিনি চেষ্টা করে যাচ্ছেন, তাঁকে এভাবে বারবার টার্গেট করা অনুচিত বলেও মন্তব্য করেন রাধে মা। তাঁর দাবি, তিনি ধার্মিক এবং বিশুদ্ধ। একইসঙ্গে তাঁর দাবি, কোনও খারাপ কাজ তিনি করেননি।
এর আগেও নানা বিতর্কে জড়িয়েছেন সুখবিন্দর কাউর ওরফে রাধে মা। তাঁরা নানা আচরণ স্থান পেয়েছে খবরের শিরোনামে। কিছু দিন আগেই পুলিশ কর্মীর আসনে তিনি বসে গিয়েছিলেন। সেই খবর মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এরপরেই দিল্লি পুলিশের ওই কর্মীকে সাসপেন্ড করা হয়।
দিন কয়েক আগে শিষ্যের কোলে উঠে নাচও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অখিল ভারতীয় আখড়া পরিষদ তাঁকে নকল গুরুর তকমা দিলেও দমে যাননি পঞ্জাবের গুরদাসপুরে জন্ম নেওয়া ওই স্বঘোষিত ধর্মগুরুমা। এবার প্রশ্নের উত্তর না দিতে পেরে মাথা গরম করে সাংবাদিকদের ১৫ দিনের মধ্যে দেখে নেওয়ার হুমকি দিলেন তিন।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications