রাজস্থানে গ্রেফতার 'লিপস্টিক বাবা', এই গডম্যানের কুকীর্তিও কিছু কম নয়
কুলদীপ সিং ঝালা নামে এক গডম্যানকে একাধিক যৌন হেনস্থা ও এক কিশোর যুবককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
নাম কুলদীপ সিং ঝালা। তবে নিজেকে দেবী শক্তি ও জগদম্বার রূপ হিসাবে বলতেই পছন্দ করতেন এই গডম্যান। তাকে একাধিক যৌন হেনস্থা ও এক কিশোর যুবককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। বছর ২০-র যুবক গতমাসে আত্মহত্যা করেন। তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভণ্ড বাবা
জানা গিয়েছে, অভিযুক্ত কুলদীপ জগদম্বা বাবা নামে পরিচিত। এছাড়া লিপস্টিক বাবা নামেও ভক্তরা তাকে ডেকে থাকেন। অভিযোগ, দীক্ষা দেওয়ার নাম করে যুবকদের ভয় দেখাতেন এই লিপস্টিক বাবা। যৌনাচার করতে বাধ্য করতেন। নানাভাবে যৌন অত্যাচার করতেন যুবকদের উপরে।

গ্রেফতার কুলদীপ
পুলিশের তদন্তের পর মঙ্গলবার কুলদীপ ঝালাকে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ ও ৩৫৪ ধারা মেনে গ্রেফতার করা হয়েছে। এমনটাই জানিয়েছেন ঝালওয়ারের ডিসিপি ছগন সিং।

আত্মহত্যায় প্ররোচনা
যে যুবককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর নাম যুবরাজ সিং। গত ১৯ ফেব্রুয়ারি সে আত্মহত্যা করে। ১ মার্চ পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়।

যৌন হেনস্থা
অভিযোগ পত্রে যুবরাজের বাবা জানান, তাঁরা সকলেই লিপস্টির বাবার ভক্ত ছিলেন। উজ্জয়িনীতে এক কিশোরীর সঙ্গে প্রেম ছিল যুবরাজের। লিপস্টিক বাবা সেটা জানতে পেরে হুমকি দেন ও অত্যাচার শুরু করেন। সেই ঘটনার পরই ছেলে আত্মহত্যা করেছে।

মোবাইলে অশ্লীল কথোপকথন
পুলিশ জানিয়েছে, তদন্তে নেমে আরও পাঁচ-সাতজের বয়ান হাতে এসেছে যারা দীক্ষা পাওয়ার নামে লিপস্টিক বাবার যৌন অত্যাচার সহ্য করেছে। তাদের সঙ্গে মোবাইলে অশ্লীল কথোপকথনের রেকর্ডও পুলিশের হাতে এসেছে।

পুরুষের প্রতি আগ্রহ
এই ঘটনায় কোনও মহিলার যৌন হয়রানির খবর এখনও সামনে আসেনি। পুরুষদের প্রতিই লিপস্টিক বাবার আকর্ষণ বেশি ছিল বলে সন্দেহ পুলিশের। নিজে মেয়ে সেজে ঠোঁটে মোটা করে লিপস্টিক পরে তিনি ভক্তদের মাঝে আসতেন। নবরাত্রির দিন এই রূপে ধরা দিতেন গডম্যান বাবা। নিজের বাড়িতেই এই কারবার খুলে বসেন তিনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications