প্রকাশ্যে আর এক রামরহিমের কীর্তি! ধর্ষণের দায়ে গ্রেফতার আর এক স্বঘোষিত গডম্যান
ডেরা সাচা সৌদার সাজাপ্রাপ্ত ধর্ষক গডম্যান গুরমিত রাম রহিম সিংয়ে সাধ্বীকে ধর্ষণের দায়ে ২০ বছরের সাজা হয়েছে। একইরকমের কাণ্ড করে গ্রেফতার হল দিল্লির এক স্বঘোষিত গডম্যান।
ডেরা সাচা সৌদার সাজাপ্রাপ্ত ধর্ষক গডম্যান গুরমিত রাম রহিম সিংয়ে সাধ্বীকে ধর্ষণের দায়ে ২০ বছরের সাজা হয়েছে। একইরকমের কাণ্ড করে গ্রেফতার হল দিল্লির এক স্বঘোষিত গডম্যান। এক মহিলা শিষ্যকে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

অভিযুক্তের নাম দাঁতি মহারাজ। দিল্লির ফতেপুর বেড়ির শনি ধামের প্রধান এই মহারাজ। এই প্রথম নয়, এর আগেও বহুবার এই মহারাজের নামে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে।
এক মহিলা পুলিশে অভিযোগ জানিয়েছেন, দুই বছর আগে দাঁতি মহারাজ তাঁকে ধর্ষণ করেছে। ঘটনাটি ঘটেছে শনি ধামের মধ্যেই। ভয় ও আতঙ্কের মধ্যে থাকায় তিনি অভিযোগ দায়ের করেননি। কারণ এই মহারাজের দিল্লি ও এনসিআর এলাকায় ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।
অভিযুক্ত মহারাজ জাতীয় টেলিভিশন চ্য়ানেলে শো করে। তার নামে ওয়েবসাইট ও স্যোশাল মিডিয়ায় প্রচার রয়েছে। আর সেসবের ভয়েই মহিলা এতদিন ধরে ঘটনা চেপে রেখেছিলেন। এই মহারাজকে হেফাজতে নিয়ে পুলিশ কোন সত্যাসত্য উদঘাটন করে, সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications