লকডাউনে পুলিসকে তরোয়াল উঁচিয়ে তেড়ে এলেন 'মা আদি শক্তি'
করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে গোটা দেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। তার পরেও লকডাউন অমান্য করে রাস্তায় বেরিয়ে পড়ছেন মানুষজন।
করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে গোটা দেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। তার পরেও লকডাউন অমান্য করে রাস্তায় বেরিয়ে পড়ছেন মানুষজন। এমনই এক ঘটনা ঘটেছে উত্তর প্রদেশে। সেখানে স্বঘোষিত এক ধর্মগুরু 'মা আদি শক্তি' তরোল উঁচিয়ে তেড়ে এলেন পুলিসের দিকে। পরনে তাঁর দেবীর পোশাক।

পুলিস তাঁকে লকডাউনের জন্য তাঁর আশ্রম বন্ধ করতে বলেছিল। তাতেই তিনি প্রচণ্ড রেগে যান এবং তলোয়ার উঁচিতে তেড়ে আসেন পুলিসের দিকে। এই নিয়ে এক হুলুস্থূল বেঁধে যায় গোটা এলাকায়। শেষোে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিস। যদিও ওই মহিলার বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ করেনি পুলিস।
তবে শুধু উত্তর প্রদেশে নয় লকডাউন অমান্যের ঘটনা ঘটছে দেশের একাধিক রাজ্যে। সেখানেও পরিস্থিতি সামাল দিতে পুলিস গ্রেফতার করেছে অনেককে। লাঠিচার্জও করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার মানুষকে ঘরে থাকার পরামর্শ গিয়েছেন। করোনার সংক্রমণ থেকে বাঁচার একটাই পথ লকডাউন। গোটা বিশ্বই সেই পথ নিয়েছে। ২১ দিন দেশে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।












Click it and Unblock the Notifications