গান্ধীজির কিছু নির্বাচিত রচনা অনূদিত হচ্ছে চীনা ভাষায়

মহাত্মা গান্ধী
আমেদাবাদ, ১৯ নভেম্বর: মহাত্মা গান্ধীর কিছু নির্বাচিত লেখা এবার অনূদিত হবে চীনা ভাষায়। সান ইয়াৎ সেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুয়াং ইংহং ইতিমধ্যেই অনুবাদের কাজ শুরু করে দিয়েছেন। আমেদাবাদের নবজীবন ট্রাস্ট থেকে তাঁকে অনুমতিও দেওয়া হয়েছে।

চীনের গুয়াংঝউয়ের ওই অধ্যাপক বলেছেন, অহিংসা, সমাজ সংস্কার ও স্বরাজ নিয়ে ওঁর চিন্তাধারা অভিনব। চীনের সাধারণ মানুষও চায় মহাত্মা গান্ধীকে জানতে। এই আগ্রহ গান্ধীজির জীবদ্দশা থেকেই। তারপর চীনে কমিউনিজমের কড়া শাসন কায়েম হওয়ায় মহাত্মা গান্ধীকে নিয়ে তেমন চর্চা হোক, চায়নি লাল শাসকরা। মাও জে দং মনে করতেন, মহাত্মা গান্ধী সাম্রাজ্যবাদী শক্তির বন্ধু। কিন্তু, সেই চীনে এখন উদারবাদের খোলা হাওয়া। তাই বাপুজিকে নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। ওই অধ্যাপক আরও জানালেন, মহাত্মা গান্ধীর ওপর চীনা ভাষায় এখনও পর্যন্ত ৯০টি বই লেখা হয়েছে। এবার তাঁর নিজের লেখাগুলি চীনা ভাষায় অনূদিত হবে। পাশাপাশি, মহাত্মা গান্ধীর আত্মজীবনী 'দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ' গোটাটাই অনূদিত হবে চীনা ভাষায়।

প্রসঙ্গত, গান্ধীজির যাবতীয় রচনা দেখভাল, প্রকাশনার দায়িত্ব রয়েছে আমেদাবাদের নবজীবন ট্রাস্টের হাতে। তাদের পক্ষ থেকে ওই চীনা অধ্যাপককে জানানো হয়েছে, আপাতত মৌখিক অনুমতি দেওয়া হলেও খুব শীঘ্র লিখিতভাবে অনুমতি দেওয়া হবে। গান্ধীজির রচনাগুলির অনুবাদ চীনা ভাষায় কারা ছাপবে, তা নিয়ে সে-দেশে হুড়োহুড়ি পড়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+