ব্যাঙ্ক, এটিএমের পর এবার পেট্রোল পাম্প থেকে পাবেন টাকা, তবে কীভাবে?
দেশের বিভিন্ন জায়গার মোট ২৫০০টি রাষ্ট্রায়ত্ত পেট্রোল পাম্প বেছে নিয়ে সেখান থেকে টাকা নেওয়ার সুযোগ করে দিল কেন্দ্র। নিজের ক্রেডিট অথবা ডেবিট কার্ড সোয়াইপ করে দৈনিক ২ হাজার টাকা আপনি তুলতে পারবেন।
নয়াদিল্লি, ১৮ নভেম্বর : ব্যাঙ্ক, এটিএমে না কুলোনোয় এবার নির্দিষ্ট কিছু পেট্রোল পাম্প থেকে টাকা বিতরণের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। নোট বাতিলের পরে প্রায় দশদিন কেটে গেলেও ব্যাঙ্কের বাইরে মানুষের ভিড় কমছে না। এদিকে এটিএমগুলিকেও নতুন রূপে আনতে গেলে সময় প্রয়োজন।
৫০ ও ১০০ টাকার নোট বাতিল? কী বলছে কেন্দ্র
গুয়াহাটির নদীতে ভাসছে সাড়ে ৩ কোটি টাকা মূল্যের পাঁচশো-হাজারের ছেঁড়া নোট
এই অবস্থায় দেশের বিভিন্ন জায়গার মোট ২৫০০টি রাষ্ট্রায়ত্ত পেট্রোল পাম্প বেছে নিয়ে সেখান থেকে টাকা নেওয়ার সুযোগ করে দিল কেন্দ্র। নিজের ক্রেডিট অথবা ডেবিট কার্ড সোয়াইপ করে দৈনিক ২ হাজার টাকা আপনি তুলতে পারবেন বলে জানানো হয়েছে।

যে সমস্ত পেট্রোল পাম্পের স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কার্ড সোয়াইপ মেশিন রয়েছে তারাই এই পরিষেবা দিতে পারবেন। তবে আগামী কিছুদিনের মধ্যে দেশের মোট ২০ হাজার পেট্রোল পাম্পে এই পরিষেবা পাওয়া যাবে। এবং এসবিআই ছাড়াও এইচডিএফসি, সিটি ব্যাঙ্ক ও আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড সোয়াইপ মেশিনের মাধ্যমে এই পরিষেবা পাওয়া যাবে।
গুজরাতে নতুন ২ হাজার টাকার নোট দিয়ে প্রায় তিন লক্ষ টাকা ঘুষ!
এই ব্যাঙ্কের এটিএম থেকে বেরবে ২০ ও ৫০ টাকার নোট
কেন্দ্রের এই নির্দেশে সম্মতি জানিয়েছে অল ইন্ডিয়া পেট্রোলিয়াম ডিলারর্স অ্যাসোসিয়েশন। এদিন শুক্রবার থেকে এই পরিষেবা চালু হচ্ছে। তবে আশঙ্কা, টাকা তুলতে পাম্পে বেশি লোক ভিড় করলে আসল ব্যবসা মার খাবে। এখন দেখার আগামিদিনে এই নিয়ে কি পরিস্থিতি তৈরি হয়।












Click it and Unblock the Notifications