তেলেঙ্গানা ইস্যুতে দ্বিতীয় দিনে সীমান্ধ্রের বনধ

সীমান্ধ্রের উত্তাপ ক্রমশ বাড়ছে। তাতে ঘি ছড়িয়েছে এই অঞ্চল থেকে ১৬ জন সাংসদের সাসপেন্ড হওয়া। যদিও এবিষয়ে অন্য দলের সাংসদদের তরফে প্রশ্ন তোলা হয়েছে, যে কারণে সীমান্ধ্র সাংসদদের সাসপেন্ড করা হল সেই একই কারণ সত্ত্বেও অন্য অঞ্চলের কংগ্রেস সাংসদদের বিরুদ্ধে কেন কোনও পদক্ষেপ নেওয়া হল না।
বনধে রীতিমতো সাড়া মিলেছে। বাণিজ্যিক ও অন্যান্য প্রতিষ্ঠানও বন্ধ। বন্ধ স্কুল কলেজ। ১৩টি জেলায় যানচলাচলও খুবই কম। যদিও রাস্তা অবরোধ করে প্রতিবাদ মিছিল শান্তিপূর্ণভাবেই চলছে।
বৃহস্পতিবার লোকসভায় মরিচ স্প্রে কান্ডে ইতিমধ্যে সীমান্ধ্রের ভগৎ সিংয়ের তকমা পেয়েছেন রাজাগোপাল। মুখ্যমন্ত্রী কিরণ রেড্ডিও নিজের ইস্তফা নিয়ে জল্পনা শুরু করেছেন। খুব শীঘ্রই তিনি ইস্তফার কথা ঘোষণা করতে পারেন বলে সূত্রের খবর।












Click it and Unblock the Notifications