হনুমান চালিসা ইস্যুতে মহিলা সাংসদের সঙ্গে দুর্ব্যবহার, মহারাষ্ট্র সরকারের কাছে রিপোর্ট চাইল কেন্দ্র
হনুমান চালিসা ইস্যুতে মহিলা সাংসদের সঙ্গে দুর্ব্যবহার, মহারাষ্ট্র সরকারের কাছে রিপোর্ট চাইল কেন্দ্র
হনুমান চালিসা পাঠের বিষয়টি মহারাষ্ট্রের রাজনৈতিক বিতর্কের প্রথম সারিতে রয়েছে৷ মহারাষ্ট্রে হনুমান চালিসা পাঠ সে সংক্রান্ত বিবাদ ও গ্রেফতারির বিষয়টি এবার দিল্লি পৌঁছে গিয়েছে৷ অমরাবতী বিজেপি সাংসদ থানায় তার সঙ্গে খারাপ আচরণের অভিযোগ করার পরে স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য সরকারকে এ বিষয়ে একটি ব্যাখ্যামূলক রিপোর্ট জমা দিতে বলেছে৷

কী বলছেন মহারাষ্ট্রের মহিলা বিজেপি সাংসদ?
প্রসঙ্গত, অমরাবতী সাংসদ নবনীত রানা লোকসভার স্পিকার ওম প্রকাশ বিড়লাকে চিঠিও লিখেছেন তাঁর গ্রেফতারির পর৷ নবনীত লিখেছেন যে তিনি ও তাঁর বিধায়ক স্বামীকে মুমৃবই পুলিশ গ্রেফতার করেছিল জনসাধারণকে উস্কানি দেওয়ার অভিযোগে। এই সাংসদ-বিধায়ক দম্পতির অপরাধ ছিল তারা সোশ্যাল মিডিয়াতে জানিয়েছিলেন যে শিবসেনা প্রধান ও রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাড়ির বাইরে 'হনুমান চালিসা' পাঠ করবেন৷ এরপরই এই দম্পতির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাও করা হয়েছে।

লোকসভার স্পিকারকে চিঠি নবনীতের!
লোকসভার স্পিকারকে লেখা চিঠিতে, অমরাবতী সাংসদ লিখেছেন যে শনিবার মুম্বাইয়ের খার থানায় তার সঙ্গে খারাপ আচরণ করা হয়েছিল। সংসদের আধিকারিকদের মতে, লোকসভার বিশেষাধিকার ও নীতিশাস্ত্র কমিটি স্বরাষ্ট্র মন্ত্রককে এই বিষয়ে রাজ্য সরকারের কাছে একটি প্রতিবেদন চাওয়ার নির্দেশ দিয়েছে। ভারতের আর্থিক রাজধানী মুম্বইয়ে শনিবার মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে বিশাল পুলিশ মোতায়েন করা হয়। অন্যদিকে বিজেপি সাংসদ-বিধায়ক দম্পতির বাড়ির বাইরে শিবসেনা কর্মীরা ব্যাপক বিক্ষোভ দেখায়৷

কী বলছেন বিজেপি নেতা কীরিট সোমাইয়া?
এরপরই সন্ধ্যার মধ্যে এই সাংসদ-বিধায়ক দম্পতিকে গ্রেপ্তার করে মুম্বই পুলিশ। যদিও নবনীতরা জানিয়েছিলেন তারা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে হনুমান চালিসা পাঠ করবেন না৷ এরপর বিজেপি নেতা, কিরীট সোমাইয়া এই স্বামী-স্ত্রী জুটিকে সমর্থন জানিয়ে থানায় গিয়েছিলেন। এরপর তিনিও দাবি করেন, অন্তত ১০০ বেশি দুষ্কৃতীদের আক্রমণের মুখে পড়েন তিনি৷ তিনি অভিযোগ করেছেন, তাঁকে হত্যা করার চেষ্টাও করা হয়েছিল৷

হনুমান চালিশা ইস্যুতে মৌনতা ভাঙলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে
অন্যদিকে সোমবার নীরবতা ভেঙে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেছেন, 'আপনি যদি আমার বাড়িতে 'হনুমান চালিসা' পাঠ করতে চান তো আসুন। একটি সঠিক পদ্ধতিতে যোগাযোগ করুন। তবে আপনি যদি 'দাদাগিরি' (গুন্ডামি) করে দেখতে চান তবে বালাসাহেব (প্রয়াত শিবসেনা প্রতিষ্ঠাতা এবং উদ্ধবের বাবা) আমাদের শিখিয়েছেন কীভাবে সেই দাদাগিরি ভাঙতে হয়।'

কী বলেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস?
এর আগে ফড়নবিস বলেছিলেন, 'রানা দম্পতি শুধু বলেছিলেন যে তারা হনুমান চালিসা পাঠ করতে চান! তারা বলেনি তারা (মুখ্যমন্ত্রীর) বাসার সামনে বিক্ষোভ করবে বা কিছু! তাও তাদের গ্রেফতার করা হয়েছে! তাহলে হনুমান চালিসা কোথায় পড়তে হবে? পাকিস্থানে?'












Click it and Unblock the Notifications