ভারতের হারের পর উদযাপন,পাক পন্থী স্লোগান, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ধৃত ১৫

রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে পাকিস্তানের কাছে ভারতের হারের পর মধ্যপ্রদেশের বুরহাপুরে কয়েকজন মুসলিম যুবক পাকিস্তান পন্থী স্লোগান তোলে বলে অভিযোগ।

রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে পাকিস্তানের কাছে ভারতের হারের পর মধ্যপ্রদেশের বুরহাপুরে কয়েকজন মুসলিম যুবক পাকিস্তান পন্থী স্লোগান তোলে বলে অভিযোগ। এই ১৫ জনের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ দায়ের হয়েছে।

মধ্যপ্রদেশের মোহাদ গ্রামে বুরহাপুরে, ১৮ জুন, ভারত পাক ম্যাচের দিন , পাকিস্তান জেতার পর একদল যুবক পাকিস্তানের হয়ে স্লোগান দিয়ে , বাজি ফাটায় বলে অভিযোগ ওঠে। আর সেই অভিযোগে ১৫ জন যুবকের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছে। এই যুবকদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।

ভারতের হারের পর উদযাপন,পাক পন্থী স্লোগান, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ধৃত ১৫

উল্লেখ্য মধ্যপ্রদেশের বুরহাপুর এমনিতেই ধর্মীয় দিকে থেকে স্পর্শকাতর জায়গা। ঘটনার তদন্তকারী অফিসার রামাশ্রয় যাদব জানিয়েছেন ১২০ বি (অপরাধ মূলক ষড়যন্ত্র) ও ১২৪ এ (দেশোদ্রোহিতার) অভিযোগ রয়েছে এই ধৃত যুবকদের বিরুদ্ধে। জানা গিয়েছে, পুলিশ খুব শিগগিরিই ধৃতদের বিরুদ্ধে জেলাশাকের কাছে আবেদন জানাবে , যাতে ধৃতরা রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সমস্ত ভর্তুকির সুবিধা ধৃতরা আর না পায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+