রাষ্ট্রদ্রোহিতার মামলা গত ২ বছরে দ্বিগুণ হারে বেড়েছে! এই পরিসংখ্যানে কোন রাজ্য একনম্বরে
দেশ জুড়ে রাষ্ট্রদ্রোহিতার সংখ্যা নিয়ে তথ্য় প্রকাশ করল এনসিআরবি। আর তাতে তাক লাগানো বেশ কয়েকটি বিষয় দেখা গিয়েছে।
দেশ জুড়ে রাষ্ট্রদ্রোহিতার সংখ্যা নিয়ে তথ্য প্রকাশ করল এনসিআরবি। আর তাতে তাক লাগানো বেশ কয়েকটি বিষয় দেখা গিয়েছে। সেখানে ২০১৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বেশ কয়েকটি রেকর্ডের তথ্য রাষ্ট্রদ্রোহিতার মামলা নিয়ে চমক দিয়েছে গোটা দেশে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো জানিয়েছে, ২০১৮ সালে দেশদ্রোহিতার মামলা চোখের নিমেষে দ্বিগুণ হয়েছে।

২০১৬ থেকে ২০১৮ সালের তালিকা
২০১৬ সালে দেশে রাষ্ট্রদ্রোহিতার মামলা ছিল ৩৫ টি । সেই সংখ্যা ২০১৮ সাল পর্যন্ত বেড়ে হয়েছিল ৭০ টি। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য এণই দাবি করেছে। প্রসঙ্গত, দেশদ্রোহিতার মামলার সবচেয়ে উত্থান দেখা গিয়েছে জম্মু ও কাশ্মীরে।

কোন রাজ্যে রাষ্ট্রদ্রোহিতার মামলায় প্রথম?
দেশ জুড়ে রাষ্ট্রদ্রোহিতার মামলায় সবচেয়ে আগে ঝাড়খন্ড। সেখানে ২০১৮ সালে ১৮ টি এই মামলা দায়ের হয়েছে। এরপরই রয়েছে অসমের নাম, যেখানে রাষ্ট্রদ্রোহিতার মামলায় সবচেয়ে বেশি ধৃতকে পাওয়া গিয়েছে। সেখানে এই মামলায় বন্দি হয়েছে ২৭ জন। এদের বিরুদ্ধে ১৭ টি মামলা রয়েছে।

আর কোন কোন রাজ্য রয়েছে এগিয়ে?
রাষ্ট্রদ্রোহিতার মামলায় ঝাড়খন্ড ও অসমের পর রয়েছে কেরলের নাম। রয়েছে জম্মু ও কাশ্মীর এবং মণিপুর। প্রথম ৫ রাজ্যের মধ্যে এসেছে এদের নাম। ২০১৮ সালে দায়ের হওয়া বিভিন্ন ধারার মামলার মধ্যে রাষ্ট্রদ্রোহিতার মামলার সংখ্যা রীতিমতো নজর কাড়ছে গোটা দেশের নিরিখে।

UAPA ও OSA নিয়ে এনসিআরবি কী বলছে?
এনসিআরবির তরফে জানানো হয়েছে, একাধিক রাজ্য তাদের ডাকে সাড়া দেয়নি। ফলে সমস্ত তথ্য তারা সার্বিকভাবে পায়নি। এদিকে, এনসিআরবির দাবি, দেশদ্রোহিতা সংক্রান্ত UAPA এর আওতায় অসমে ৩০৮টি, মণিপুরে ২৮৯, জম্মু ও কাশ্মীরে ২৪৫ টি মামলা ২০১৮ সালে দায়ের হয়েছে। অন্যদিকে, সরকারী গোপন তথ্য ফাঁসের দায়ে OSA নিয়ে মামলা দায়ের হয়েছে সবচেয়ে বেশি উত্তরপ্রদেশে. সেখানে ১৬ টি মামলা ২০১৮ সালে দায়ের হয়। এরপর পাঞ্জাব। সেখানে দায়ের হয়েছে ৫ টি এমন মামলা।












Click it and Unblock the Notifications