Israel-Palestine Conflict: দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের নিরাপত্তা বাড়াল ভারত, নজর Chabad House-এ
Israel-Palestine Conflict: নয়াদিল্লিতে ইসরায়েলি দূতাবাসের নিরাপত্তা আঁটসাঁট করল দিল্লি পুলিশ! একই সঙ্গে Chabad House এর নিরাপত্তাও বাড়ানো হয়েছে। পুরো এলাকা দিল্লি পুলিশের তরফে কর্ডন করে দেওয়া হয়েছে। একই সঙ্গে নজরদারিও বাড়ানো হয়েছে। ইসরায়েলি দূতাবাস এবং Chabad House এর আশেপাশে কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না।
হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল (Israel-Palestine Conflict) । লাগাতার প্যালেস্টাইনে এয়ারস্ট্রাইক চালাচ্ছে সে দেশের এয়ারফোর্স। পাল্টা আঘাত করছে জঙ্গি সংগঠন হামাসও। সময় যত গড়াচ্ছে যুদ্ধের তেজ আরও বাড়ছে। ইতিমধ্যে ৩ লাখ রিজার্ভ ফোর্সকে তলব করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বেঞ্জামিন (Benjamin Netanyahu)।

ফলে যুদ্ধ যে আরও ভয়ঙ্কর হবে তা কার্যত স্পষ্ট। ইসরায়েল এবং হামাসের (Israel-Palestine Conflict) যুদ্ধে এখনও পর্যন্ত ১৬০০ এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সংখ্যাটা আরও বাড়বে বলেই আশঙ্কা। অন্যদিকে হামাস পণবন্দি ইসরায়েলের নাগরিকদের হত্যার হুমকি দিয়েছে। যা নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড়। ইতিমধ্যে ইসরায়েলের উপর হামাসের আক্রমণের তীব্র নিন্দা করেছে ভারত।
শুধু তাই নয়, ঘটনায় ইসরায়েলের (Israel-Palestine Conflict) পাশে দাঁড়ানোর কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এরপরেই রাজধানীতে থাকা ইসরায়েলি দূতাবাসের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, দূতাবাসের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নজরদারি আরও বাড়ানোর কথাও বলা হয়েছে।
শুধু তাই নয়, সেন্ট্রাল দিল্লির চাঁদনী চক এলাকায় থাকা Chabad House এর নিরাপত্তাও বাড়ানো হয়েহে বলে জানিয়েছেন দিল্লি পুলিশের ওই আধিকারিক। সমস্ত জায়গাতেই অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে বলে দাবি করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্যে বিশেষ নজরদারি চালানর কথাও বলা হয়েছে।
এছাড়াও নয়াদিল্লিতে থাকা অন্যান্য দেশের দূতাবাসগুলিতেও বিশেষ নজর রাখা হচ্ছে। এমনটাই দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, Chabad House দিল্লির বুকে গুরুত্বপূর্ণ একটা জায়গা। যেখানে ইহুদি'সম্প্রদায় মানুষের যাতায়াত রয়েছে। ফলে বিশেষ নজর রাখা হচ্ছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications