Mathura Hanuman Chalisa : মসজিদে হনুমান চালিশা পাঠের ডাক! মথুরায় নিরাপত্তা জোরদার, আটক কমপক্ষে ২২

মথুরায় কৃষ্ণ জন্মস্থানে অখিল ভারত হিন্দু মহাসভার হনুমান চালিশা পাঠের ডাক দেওয়ার কারণে এদিন কমপক্ষে ২২ জনকে আটক করা হয়েছে। অখিল ভারত হিন্দু মহাসভার দাবি ভগবান কৃষ্ণের প্রকৃত জন্মস্থান শাহী ঈদগাহ মসজিদের ভিতরে। তবে

মথুরায় কৃষ্ণ জন্মস্থানে অখিল ভারত হিন্দু মহাসভার হনুমান চালিশা পাঠের ডাক দেওয়ার কারণে এদিন কমপক্ষে ২২ জনকে আটক করা হয়েছে। অখিল ভারত হিন্দু মহাসভার দাবি ভগবান কৃষ্ণের প্রকৃত জন্মস্থান শাহী ঈদগাহ মসজিদের ভিতরে। তবে হনুমান চালিশা পাঠের ডাক দেওয়ার কারণে মথুরা জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়েছে।

আটক কমপক্ষে ২২

আটক কমপক্ষে ২২

এদিন হনুমান চালিশা পাঠের ডাক দেওয়া অখিল ভারত হিন্দু মহাসভার সদস্যরা শ্রী কৃষ্ণ জন্মভূমির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই সেখানে থাকা পুলিশকর্মীরা তাদেরকে থামিয়ে দেন। আটক করা হয় অখিল ভারত হিন্দু মহাসভার আগ্রার ডিস্ট্রিক্ট ইনচার্জ সৌরভ শর্মাকে। সংগঠনের তরফে আগে ঘোষণা করা হয়েছিল দুপুর ১২ টার সময় তাঁরা আধঘন্টার জন্য হনুমান চালিশা পাঠ করবে। সংগঠনের সদস্যরা ৬ ডিসেম্বরকে সনাতন সমর্পণ দিবস হিসেবে উদযাপন করে থাকে। প্রসঙ্গত ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙার ঘটনা ঘটেছিল।

পরিকল্পনা ভেস্তে দিয়েছে প্রশাসন

পরিকল্পনা ভেস্তে দিয়েছে প্রশাসন

গত বছরের মতে এবারও অখিল ভারত হিন্দু মহাসভা একই ধরনের কর্মসূচি নেয়। তবে গতবারের মতোই এবারও অখিল ভারত হিন্দু মহাসভার পরিকল্পনা ভেস্তে দেয় প্রশাসন। অখিল ভারত হিন্দু মহাসভার তরফে দাবি করা হয়েছে, তাদের অনেক কর্মীকে গৃহবন্দি করা হয়েছে। সংগঠনের সভাপতি রাজশ্রী চৌধুরী এবং কোষাধ্যক্ষ দীনেশ শর্মাকে তাদের বাড়ি থেকে বেরোতেই দেয়নি প্রশাসন, অভিযোগ করেছে অখিল ভারত হিন্দু মহাসভা। যদিও পুলিশের দাবি এই দুজন সম্পর্কে তাদের কাছে কোনও তথ্য নেই। সংগঠনের তরফে বলা হয়েছিল পুলিশ যেখানে বাধা দেবে, সেখানেই তারা হনুমান চালিশা পাঠ করবে। যদিও সেরকম কিছুই ঘটেনি এদিন।

 জারি ১৪৪ ধারা

জারি ১৪৪ ধারা

উত্তেজনার প্রেক্ষিতে মথুরায় আগে থেকেই ১৪৪ ধারা জারি করে, সেখানে বড় সমায়েত নিষিদ্ধ করে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিতর্কিত জায়গার দিকে যাওয়া যানবাহনগুলিতে তল্লাশি চালানোর পরে সেগুলি যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। মথুরার পুলিশ সুপার, সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও দাবি করেছেন, শাহী ঈদগাহ মসজিদ-সহ শ্রীকৃষ্ণ জন্মভূমি কমপ্লেক্স এলাকা আপাতত শান্তই রয়েছে। নিরাপত্তার ব্যাপারে সুপ্রিম কোর্টে নির্দেশ অনুসরণের কথাও জানিয়েছে উত্তর প্রদেশ পুলিশ।

নজরদারিতে ড্রোনের ব্যবহার

নজরদারিতে ড্রোনের ব্যবহার

এদিন মথুরার বিভিন্ন জায়গা থেকে অন্তত ২২ জনকে আটক করেছে পুলিশ। এলাকায় নজরদারিতে পুলিশ ড্রোনের সাহায্য নেয়। তবে শ্রীকৃষ্ণ জন্মভূমি কমপ্লেক্স এলাকার বাজারগুলি এদিন চালু ছিল। এলাকায় শুধুমাত্র স্কুলের যানবাহন এবং অ্যাম্বুলেন্সকে ছাড় দেওয়া হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+