অপারেশন ব্লু স্টারের বর্ষপূর্তিতে নজিরবিহীন নিরাপত্তা স্বর্ণমন্দিরে
৬ জুন অপারেশ ব্লু স্টারের বর্ষপূর্তি। সেকারণে সকাল থেকেই অমৃতসরের স্বর্ণমন্দিরে রয়েছে নিরাপত্তার ঘেরাটোপে।
৬ জুন অপারেশ ব্লু স্টারের বর্ষপূর্তি। সেকারণে সকাল থেকেই অমৃতসরের স্বর্ণমন্দিরে রয়েছে নিরাপত্তার ঘেরাটোপে। তবে সেই ঘেরা সাধারণ নয়, যাকে বলে নজির বিহীন। প্রায় ৩০০০ নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে নজরদারিতে। নিরাপত্তার ঘেরাটোপে আজ স্বর্ণমন্দির দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়েছে। মন্দির সংলগ্ন এলাকায় চলছে ফ্ল্যাগ মার্চ। শহরের বিভিন্ন প্রান্তে বসানো হয়েছে সিসিটিভি। মন্দিরের প্রবেশ এবং বাহির পথে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

এছাড়াও শহরের সব গুরুত্বপূর্ণ এলাকা, রেলস্টেশন, বিমানবন্দর, সহ গুরুত্বপূর্ণ রাস্তায় চলছে টহলদারি. সন্দেহজনক মনে হলেই নাকা তল্লাশি করা হচ্ছে। শহরের বাইরে থেকে আসা সব গািড় পরীক্ষা করে দেখছেন নিরাপত্তা রক্ষীরা। এই দিনটিতে শহরে শান্তি বজায় রাখার অনুরোধ জানিয়েছেন, শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির সভাপতি গোবিন্দ সিং লঙ্গওয়াল।
কোনও রকম অশান্তি ঘটতে পারে এই আশঙ্কায় স্বর্ণমন্দির চত্ত্বরে এসজিপিসি মোতায়েন করা হয়েছে। অমৃতসরের ডেপুটি কমিশনার শিব দুলার সিং জানিয়েছেন আগামী পাঁচ দিন শহরে কোনও রকম অস্ত্র বহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে. এমনকী ছোট ছুরিও কেউ সঙ্গে রাখতে পারবেন না বলে পুলিসের তরফে সতর্ক করা হয়েছে।
এদিকে সোমবার পাঞ্জাবের পাক সীমান্তের চেকপোস্টে হ্যান্ড গ্রেনেড সহ দুই যুবককে আটক করেছিল নিরাপত্তা রক্ষীরা। সেই দুই যুবক কোনও ভাবে পালিয়ে যায়। তারপরেই নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। পুলিসের অনুমান অপারেশন ব্লু স্টারের বর্ষপূর্তিতে পাঞ্জাবে অশান্তি ছড়ানোর পরিকল্পনায় রয়েছে জঙ্গিরা।












Click it and Unblock the Notifications