৬৭ তম প্রজাতন্ত্র দিবস : গোটা দিল্লি জুড়ে বহুস্তরীয় নিরাপত্তা
নয়াদিল্লি, ২৬ জানুয়ারি : জঙ্গি হামলার হুমকির জেরে ৬৭ তম প্রজাতন্ত্র দিবসের নিরাপত্তা ব্যবস্থাকে বিশেষ কয়েকটি স্তরে মুড়ে ফেলা হয়েছে। গত কয়েকদিনের মধ্যে রেড রোডে মূল অনুষ্ঠান এলাকা ছাড়াও গোটা রাজধানীকেই প্রায় নিরাপত্তার বলয়ে নিয়ে আসা হয়েছে।
এদিনের মূল অতিথি ফরাসি রাষ্ট্রপতি ফ্রাঁসোয়া ওল্যঁদকে সঙ্গে নিয়ে রেড রোডের অনুষ্ঠানে দেখা যাবে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

এজন্য মোট ২৫ হাজার পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া কয়েক হাজার আধা সামরিক বাহিনী নিরাপত্তার দায়িত্বে রয়েছে। এছাড়া বিশেষ বিশেষ জায়গায় ওয়াচ টাওয়ার লাগিয়ে কয়েকদিন ধরেই চলছে তল্লাশি।
সেনার হাতে অ্যান্টি এয়ারক্রাফ্ট গান, হালকা মেশিনগান রয়েছে। দশটি ভিন্ন জায়গায় বিশেষ নজরদারির জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও বিশেষ ট্রেনিংপ্রাপ্ত পুলিশ আধিকারিকেরা গুরুত্বপূর্ণ স্থানে নজরদারির জন্য রয়েছেন।
এদিনের অনুষ্ঠানের জন্য সকাল ১০টা ৩৫ মিনিট থেকে দুপুর ১২টা ১৫ পর্যন্ত রেড রোডের উপরের আকাশ পথে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। বিনা অনুমতিতে কিছু উড়তে দেখলেই তা টেনে নামানোর স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications