ব্যাটপেটা কাণ্ডের পর বন্দুক উঁচিয়ে টোল প্লাজা কর্মীকে তাক! বিজেপি নেতার বডিগার্ড যা করলেন
মধ্যপ্রদেশের ইন্দোরে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশের ব্যাটপেটা কাণ্ড ঘিরে কয়েকদিন আগেই অস্বস্তিতে পড়েছিল গেরুয়া শিবির। সেই সময় এক পুরসভার এক সরকারী কর্মীকে ব্যাটপেটা করতে দেখা যায় আকাশকে।
মধ্যপ্রদেশের ইন্দোরে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশের ব্যাটপেটা কাণ্ড ঘিরে কয়েকদিন আগেই অস্বস্তিতে পড়েছিল গেরুয়া শিবির। সেই সময় এক পুরসভার এক সরকারী কর্মীকে ব্যাটপেটা করতে দেখা যায় আকাশকে। যে ঘটনার পর আকাশ গ্রেফতার হলেও ৫ দিনেই জামিনে মুক্তি পান। আর এবার বিজেপি সাংসদের নিরাপত্তাকর্মীর হাতে মারধর খেলেন কর্তব্য়রত টোলপ্লাজা কর্মী।

ঘটনাস্থল রাতের আগ্রা। সেখানে ভোররাত ৩ :৫২ মিনিট নাগাদ দেখা যায় বিজেপি সাংসদের নিরাপত্তাকর্মী টোল প্লাজার কর্মীকে মারধর করছেন। খানিকবাদেই সেখানে আর লোক জড়ো হয়ে যায়। উপস্থিত থাকতে দেখা যায় খোদ সাংসদ রাম শঙ্কর কাঠারিয়া ও তাঁর স্ত্রীকে। আর সেখানেই বন্দু উঁচিয়ে শূন্যে গুলি চালিয়ে টোলপ্লাজা কর্মীকে শাসাতে দেখা যায় সাসংদের নিরাপত্তারক্ষীদের।
#WATCH Agra: Security Personnel of BJP MP and Chairman of National Commission for Scheduled Castes Ram Shankar Katheria, thrash toll plaza employees and fire in the air after an argument. Katheria was also present at the spot pic.twitter.com/W8g5Wo4bN6
— ANI UP (@ANINewsUP) July 6, 2019
গোটা ঘটনা ধরা পড়ে যায় সিসিটিভিতে। আর সেই সিসিটিবি ফুটেজ তুলে ধরেই টোল প্লাজার আক্রান্ত কর্মী পুলিশে অভিযোগ করেন। টোল প্লাজার তরফে জানানো হয়, সাংসদ কাঠারিয়ার কনভয় যাওয়ার সময় , সেই গাড়িগুলিকে পর পর এগিয়ে যেতে বলা হয় টোল প্লাজা দিয়ে যাতে অন্য গাড়ির অসুবিধে না হয়। আর বচসার সূত্রপাত সেই নির্দেশ ঘিরেই। বচসা গড়ায় মারধর , হেনস্থা পর্যন্ত।












Click it and Unblock the Notifications