স্ত্রী ও দুই সন্তানকে মেরে আত্মঘাতী ত্রিপুরার জওয়ান
পরিবারের তিন সদস্যকে মেরে আত্মঘাতী হলেন এক জওয়ান। ঘটনাটি ঘটেছে আগরতলায়। ত্রিপুরা স্টেট রাইফেলসের প্রথম ব্যাটালিয়নের জওয়ান ছিলেন মানিক ঘোষ।
পরিবারের তিন সদস্যকে মেরে আত্মঘাতী হলেন এক জওয়ান। ঘটনাটি ঘটেছে আগরতলায়। ত্রিপুরা স্টেট রাইফেলসের প্রথম ব্যাটালিয়নের জওয়ান ছিলেন মানিক ঘোষ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনাটি ঘটেছে। পরিবারের অন্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর চল্লিশের মানিক ঘোষ স্ত্রী রত্না ঘোষ(২৯), দুই সন্তান জিতরাজ(১১) এবং হৃতিকা(২) কে গুলি করে খুন করেন। এরপর তিনি নিজেও আত্মঘাতী হন। সহকর্মীর সার্ভিস রাইফেল চুরি করে মানিক ঘোষ এই কাণ্ড ঘটান বলে জানা গিয়েছে।
ত্রিপুরা স্টেট রাইফেলসের প্রথম ব্যাটালিয়নের এই জওয়ান ত্রিপুরার কাউন্টার ইনসারজেন্সি ফোর্সেরও সদস্য ছিলেন।












Click it and Unblock the Notifications