ফের কাশ্মীরে সেনা ঘাঁটিতে জঙ্গি হামলার আশঙ্কা, সতর্ক করল ইন্টেলিজেন্স
শ্রীনগর ও অবন্তীপুরায় ফের জঙ্গি হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শ্রীনগর ও অবন্তীপুরায় ফের জঙ্গি হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইন্টেলিজেন্সের সতর্কবার্তা ভেসে আসার পরই দুই জায়গার বায়ুসেনা ঘাঁটিতে তৎপরতা বাড়ানো হয়েছে। সেনাকে তৎপর থাকতে বলা হয়েছে। পুলওয়ামা হামলার পর ফের নতুন করে জঙ্গি হামলার আশঙ্কা তৈরি হওয়ায় সতর্কতা বাড়ানো হয়েছে।

নতুন করে হামলার আশঙ্কা
গতমাসে খবর ছিল, জঈশ ই মহম্মদ জঙ্গিরা ফের একবার কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর ওপরে হামলা চালাতে পারে। ইন্টেলিজেন্স সূত্রে খবর ছিল, জঙ্গিরা পুলওয়ামার লেথিপুরা এলাকায় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে।

সতর্ক সেনা
বালাকোট হামলার পর নিরাপত্তা বহুগুণ বাড়ানো হলেও বেশ কয়েকবার জঙ্গি হামলা হতে পারে বলে ইন্টেলিজেন্স সূত্রে খবর এসেছে। বিশেষ করে বালাকোটে জঈশের ক্যাম্পে ভারত হামলা চালানোর পর আর বেশি করে হামলার আশঙ্কা করা হয়েছে।

সেনা ক্যাম্পে হামলার ছক
ফের একবার সেই খবরই ইন্টেলিজেন্স সামনে এনেছে। নিরাপত্তা বাহিনীর ওপরই হামলার ছক কষছে জঙ্গিরা। এবার জঙ্গিরা গাড়ি নিয়ে হামলা চালাবে না। বদলে আইইডি-র মতো বিস্ফোরক নিয়ে সেনা ক্যাম্পে হামলা চালাতে পারে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications