প্রিয়াঙ্কা গান্ধীর বাড়িতে রাহুলের গাড়ির খবর নিয়ে বিভ্রাটের তদন্তের নির্দেশ
গান্ধী পরিবারের উপর থেকে এসপিজি নিরাপত্তা প্রত্যাহারের পরেই রাহু গান্ধীর গাড়ি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল তার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
গান্ধী পরিবারের উপর থেকে এসপিজি নিরাপত্তা প্রত্যাহারের পরেই রাহু গান্ধীর গাড়ি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল তার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাজ্যসভায় এমনই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘটনািট ঘটেছিল ২৫ নভেম্বর। প্রিয়াঙ্কা গান্ধীকে জানানো হয়েছিল কালো এসইউভিতে রাহুল গান্ধী আসছেন। কিন্তু রাহুল গান্ধীর পরিবর্তে অন্য একটি কালো এসইউভিতে আসেন কংগ্রেস নেতা শারদা ত্যাগী। কোনও রকম চেকিং ছাড়াই শারদা ত্যাগির গাড়ি ছেড়ে দেওয়া হয়েছিল।

নিরাপত্তায় চূড়ান্ত গাফিলতি অভিযোগ করে তদন্তের নির্দেশ দেওয়া হয়। এবং সঙ্গে তিন নিরাপত্তা কর্মীকে বরখাস্তও করা হয়। মঙ্গলবার এসপিজি সংশোধনী বিল পাসের পর ফের এই প্রসঙ্গ ওঠে। তখনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কংগ্রেস অভিযোগ করেছে এসপিজি নিরাপত্তা সরানোর কারণেই এই ঘটনা ঘটেছে।
শারদা ত্যাগী বলেছেন প্রিয়াঙ্কা গান্ধীর বাড়ির নম্বর তিনি জানতেন না। কংগ্রেস অফিসে ফোন করে তাঁর বাড়ির নম্বর জেনেছিলেন। সেই অনুযায়ী গাড়ি নিয়ে তিনি সেখানে পৌঁছন। কিন্তু সেখান গিয়ে তিনি দেখেন কোনও নিরাপত্তার চেকিং তাঁকে করা হয়নি তাঁকে। কে গাড়ির ভেতরে বসে রয়েছে সেটা দেখারও কেউ চেষ্টা করেনি।












Click it and Unblock the Notifications