নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি যুদ্ধে মৃত জঙ্গি! জম্মু ও কাশ্মীরের উদ্ধার প্রচুর অস্ত্র
নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলিযুদ্ধ। জম্মু ও কাশ্মীরের অবন্তীপোরায় এদিন এই ঘটনায় মৃত্যু হয়েছে জঙ্গির। পুলিশ ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে।
নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলিযুদ্ধ। জম্মু ও কাশ্মীরের অবন্তীপোরায় এদিন এই ঘটনায় মৃত্যু হয়েছে জঙ্গির। পুলিশ ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে। যদিও ওই জঙ্গির পরিচয় এখনও পাওয়া যায়নি।

এদিনের এই সংঘর্ষ নিয়ে কাশ্মীর জোন পুলিশের তরফে টুইট করা হয়েছে। সেখানে বলা হয়েছে, অবন্তীপোরা শহরের বাইরের দিকে সংঘর্ষটি ঘটে। এক জঙ্গি মারা গিয়েছে। প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে।
অন্য একটি রিপোর্ট অনুযায়ী, এদিন ভোরে জম্মুর আন্তর্জাতিক সীমান্তে এক অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে বিএসএফ। জম্মুর আরএসপুর সীমান্ত পার হওয়ার পরেই অনুপ্রবেশকারীকে ধরা হয়।












Click it and Unblock the Notifications