সোপরে নিকেশ ২ জৈশ জঙ্গি! স্থানীয়দের সতর্ক করল বাহিনী
জম্মু ও কাশ্মীরের সোপরে সেনাবাহিনীর সঙ্গে এনকাউন্টার। মৃত্যু হয়েছে ২ জৈশ জঙ্গির।
জম্মু ও কাশ্মীরের সোপরে সেনাবাহিনীর সঙ্গে এনকাউন্টার। মৃত্যু হয়েছে ২ জৈশ জঙ্গির। এমনটাই জানিয়েছেন সেখানকার পুলিশ আধিকারিকরা সংঘর্ষস্থলে যাতে স্থানীয় বাসিন্দারা না যান, সেজন্যও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঘোষণা করা হয়।

দক্ষিণ কাশ্মীরের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল অতুলকুমার গোয়েল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দুই শীর্ষস্থানীয় জঙ্গিকে নিকেশ করা হয়েছে নিরাপত্তাবাহিনীর তরফে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানানো হয়েছে। দুই জঙ্গিকে শনাক্ত করতে চেষ্টা চালানো হচ্ছে, বলেও জানানো হয়েছে।
সোপরের ওয়ারপোরায় জঙ্গিদের লুকিয়ে থাকার অভিযোগ পেয়ে তল্লাশি অভিযান শুরু হয়। নিরাপত্তা বাহিনীকে দেখে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা গুলিযুদ্ধ শুরু হয়ে যায়।
এরই মধ্যে এলাকার সাধারণ বাসিন্দারা বিক্ষোভ শুরু করেন। জঙ্গিদের বিরুদ্ধে অপারেশনে বাধা দেওয়ারও চেষ্টা করেন তারা।












Click it and Unblock the Notifications