জম্মু ও কাশ্মীরে বড় জঙ্গি হামলার ছক বানচাল! উদ্ধার ৪০ কেজি বিস্ফোরক
জম্মু ও কাশ্মীরে বড় ধরনের জঙ্গি হামলার ছক বানচাল করে দিল নিরাপত্তা বাহিনী। সোমবার জম্মু ও কাশ্মীরের কাঠুয়া এলাকা থেকে প্রায় ৪০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
জম্মু ও কাশ্মীরে বড় ধরনের জঙ্গি হামলার ছক বানচাল করে দিল নিরাপত্তা বাহিনী। সোমবার জম্মু ও কাশ্মীরের কাঠুয়া এলাকা থেকে প্রায় ৪০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তল্লাশি অভিযান চালানোর সময় কাঠুয়ার দিলাওয়াল এলাকার দিওয়াল গ্রাম থেকে এই বিস্ফোরক উদ্ধার করা হয়। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সূত্রের মাধ্যমে খবর পেয়ে অভিযান চালায় সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ এবং জম্মু ও কাশ্মীরের পুলিশ। সন্দেহজনক স্থানগুলিতে চলে তল্লাশি অভিযান। বিপুল পরিমাণ বিস্ফোর উদ্ধার করা হয়।
এদিকে এদিন দিনের শুরুতে সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেছেন, পাকিস্তান বালাকোটে জঙ্গি শিবিরগুলি সক্রিয় করেছে। সীমান্ত পেরনোর জন্য প্রায় ৫০০ জঙ্গি অপেক্ষা করছে বলেও জানান তিনি।
ভারতে ৩৭০ ধারা বাতিলের পর থেকেই পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
অন্যদিকে রবিবার পাকিস্তান ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পুঞ্চের মেনধর সেক্টরে মর্টার থেকে গুলিবর্ষণ করে। বিকেল ৪.১৫ নাগাদ গুলি চালানো শুরু হয়। মেনধর সেক্টর ছাড়াও শাহপুর এবং কেরনি সেক্টরে গুলির পাল্টা জবাব দেয় ভারতীয় বাহিনী।
১৫ সেপ্টেম্বর ভারতের তরফে জানানো হয়েছিল এবছরে পাকিস্তানের বাহিনী ২০৫০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
জম্মু জোনের আইজিপি মুকেশ সিং জানিয়েছেন, কিস্তওয়ারে চারটি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications