সেনা-জঙ্গি গুলির লড়াই, জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় মৃত ২ জঙ্গি
জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত দুই জঙ্গি। পুলওয়ামার তাহাব এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েই এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালাতে শুরু করে নিরাপত্তা বাহিনী
জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত দুই জঙ্গি। শনিবার রাতে জঙ্গি দমন অভিযানে সাফল্য পায় নিরাপত্তা বাহিনী।
নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই দুই জঙ্গির মৃত্যু হয়।

জম্মু ও কাশ্মীর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, পুলওয়ামার তাহাব এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় নিরাপত্তা বাহিনী। এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালাতে শুরু করে নিরাপত্তা বাহিনী। জঙ্গিরা গুলি ছুঁড়তে শুরু করলে পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী। বেশ কয়েকঘণ্টা গুলির লড়াই চলে। মৃত্যু হয় ওই দুই জঙ্গির।

জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে খবর, মৃত দুই জঙ্গি হিজবুল মুজাহিদিনের সদস্য। নাম আব্দুল মনজুর এবং ইরফান শেখ। এলাকায় তল্লাশি অভিযান জারি রয়েছে।












Click it and Unblock the Notifications