কাশ্মীরে রুদ্ধশ্বাস সেনা-জঙ্গি গুলির লড়াই, সোপিয়ানে নিকেশ ২জঙ্গি
ফের একবার রুদ্ধশ্বাস এনকাউন্টারে রীতিমত বিধ্বস্ত জম্মু ও কাশ্মীরের সোপিয়ান এলাকা।
ফের একবার রুদ্ধশ্বাস এনকাউন্টারে রীতিমত বিধ্বস্ত জম্মু ও কাশ্মীরের সোপিয়ান এলাকা। সেখানে জঙ্গি দমন অভিযানে বেরিয়ে ৩ থেকে৪ জন জঙ্গিকে ঘিরে ফেলেছে সেনা। শুক্রবার ভোররাত থেকে সেখানে চলছে গুলির লড়াই। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে ২ জন জঙ্গিকে নিকেশ করা গিয়েছে।

সোপিয়ানের রতনিপোরা এলাকায় জঙ্গি ও সেনা দুই পক্ষের গুলির লড়াই চলতে শুরু করে। জঙ্গিরা একটি স্থানীয় বাড়ির ভিতর ঢুকে পড়েছে বলে খবর। সেখান থেকেই তারা সেনাকে লক্ষ্য করে গুলির লড়াই চালিয়ে যাচ্ছে। জনবসতিপূর্ণ এলাকায় চলছে এই গুলির লড়াই।
SSP Bandipora Rahul Malik: Two terrorists were eliminated in Hajin encounter, both were affiliated to LeT. One of the terrorists was involved in many civilian killings. We have recovered arms and ammunition. #JammuAndKashmir pic.twitter.com/YJugy7klTo
— ANI (@ANI) March 22, 2019
৩৪ রাষ্ট্রীয় রাইফেলস ও সেন্ট্রাল রিজার্ভ ফোর্স ও স্পেশ্যাল অপরেশনস গ্রুপের যৌথ অভিযানে জঙ্গিদের ঘিরে ফেলা হয় ওই এলাকায়। এরপরই দুই তরফে শুরু হয় গুলির লড়াই ।












Click it and Unblock the Notifications