পুলওয়ামায় ভয়াবহ সংঘর্ষ! বিস্ফোরণে উড়ল জঙ্গি ডেরা

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সেনা-জঙ্গি সংঘর্ষ। পুলওয়ামার রত্মিপোরায় ভোর রাত থেকে এই সংঘর্ষ শুরু হয়।

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সেনা-জঙ্গি সংঘর্ষ। পুলওয়ামার রত্মিপোরায় ভোর রাত থেকে এই সংঘর্ষ শুরু হয়। এখনও পর্যন্ত অসমর্থিত সূত্রের খবর এক জঙ্গির মৃত্যু হয়েছে। আরও এক জঙ্গির ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েছে। দুই সেনা জওয়ার সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

সেনাবাহিনীর অভিযান

সেনাবাহিনীর অভিযান

বিশ্বস্ত সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়ার পরে ভোররাতে অভিযান শুরু করেন সেনাবাহিনীর ৫০ রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ-এর ১৮২ ব্যাটালিয়ন এবং পুলওয়ামার স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা। পুলওয়ামার রানিপোরা এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করা হয়। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। শুরু হয়ে যায় গুলিযুদ্ধ।

বিস্ফোরণে উড়ল জঙ্গি ডেরা

বিস্ফোরণে উড়ল জঙ্গি ডেরা

সূত্রের খবর অনুযায়ী, যে বাড়িতে জঙ্গিরা লুকিয়ে গুলি চালাচ্ছিল, সেই বাড়িটি বিস্ফোরণে উড়িয়ে দেয় নিরাপত্তা বাহিনী। এখনও পর্যন্ত এক জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সেখানে আরও এক থেকে দুজন জঙ্গি আটকে থাকতে পারে বলে অনুমান। অন্যদিকে, সংঘর্ষে দুই জওয়ান গুরুতর আহত হয়েছেন
বলে জানা গিয়েছে।

বন্ধ মোবাইল ইন্টারনেট পরিষেবা

বন্ধ মোবাইল ইন্টারনেট পরিষেবা

এদিকে এই সংঘর্ষের জেরে পুলওয়ামার মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।

(ফাইল ছবি)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+