কর্নাটকে প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তায় বড় ত্রুটি! গাড়ি লক্ষ্য করে ছোড়া হল মোবাইল
কর্নাটক বিধানসভা নির্বাচনে রবিবার প্রথমে জনসভা করার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন রোড শোও করেন। সেখানেই তাঁর নিরাপত্তায় ত্রুটি সবার সামনে চলে আসে। মাইসুরুতে রোড শো চলাকালীন এই ঘটনা ঘটে।
খোলা গাড়ির ওপরে হাত নেড়ে রোড শো করছিলেন প্রধানমন্ত্রী মোদী। গাড়িতে তাঁকে ঘিরে ছিলেন নিরাপত্তারক্ষীরা। সেই রোড শো চলার সময় এক ব্যক্তি প্রধানমন্ত্রী গাড়ি লক্ষ্য করে মোবাইল ছোড়েন। সেটি গাড়িরে বোনেটে গিয়ে পড়ে। সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী বেশ খানিকটা দূরে ছিলেন।

এব্যাপারে পুলিশের উদ্ধৃতি দিয়ে পিটিআইএ-র একটি প্রতিবেদনে বলা হয়েছে, ফোনটি ছিল বিজেপির এক কর্মীর। উত্তেজনার বশে তিনি ফোনটি ছুড়ে দিয়েছেন। এর পিছনে তাঁর কোনও বাজে উদ্দেশ্য ছিল না বলে দাবি করেছেন ওই ব্যক্তি।
এই ঘটনার সময় প্রধানমন্ত্রী এসপিজি নিরাপত্তার ঘেরোটোপে ছিলেন। টুইটার-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ফোনটি শূন্যে থাকার পরে গাড়ির বোনেটে গিয়ে পড়ছে। সেই ছবি বেশ কয়েকজন ক্যামেরামন্যানের ক্যামেরাতেও ধরা পড়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তজন্তও শুরু করেছে।

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় এডিজি আইনশৃঙ্খলা অলোক কুমার বলেছএন, প্রধানমন্ত্রীর এসপিজি সুরক্ষা ছিল। ফোনটি যাঁর তিনি বিজেপির এক মহিলা কর্মী। পরে প্রধানমন্ত্রী এই রোড শএা নিয়ে টুইট করে বলেন মহীশূরের জনগণ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।
তবে এদিনের এই ঘটনা প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বেশ কতিছু প্রশ্ন তুলে দিয়েছে। তবে প্রধানমন্ত্রী মোদীকে আগেও লক্ষ্য বস্তু করা হয়েছিল। তাঁর উপস্থিতিতে জুতো ছোড়ার মতো ঘটনাও ঘটেছিল।












Click it and Unblock the Notifications