সেনার উর্দিতে ৭ জঙ্গির নাশকতার ছক, নয়াদিল্লির বিমানবন্দর থেকে মেট্রো স্টেশন জুড়ে তল্লাশি
প্রজাতন্ত্র দিবসের আগে পাকিস্তানি জঙ্গি অনুপ্রবেশের খবরে সতর্কতা জারি হল নয়াদিল্লির বিভিন্ন জায়গায়।
নয়াদিল্লি, ১৮ জানুয়ারি : প্রজাতন্ত্র দিবসের আগে পাকিস্তানি জঙ্গি অনুপ্রবেশের খবরে সতর্কতা জারি হল নয়াদিল্লির বিভিন্ন জায়গায়। বিমানবন্দর থেকে শুরু করে নয়াদিল্লি মেট্রোতেও চলছে তল্লাশি। গোয়ন্দা সূত্রে খবর সেনার উর্দিধারী ৭ জঙ্গি নাশকতার ছক কষছে। তারা ঢুকতে পারে নয়াদিল্লিতে।
পাঞ্চাবের অমৃতসেরর গুরুদাসপুর থেকে গোয়েন্দাসূত্রে সতর্কতা জারি করে জানানো হয়েছে, ৭ জন জঙ্গিকে চাকরি ও গুরুদাসপুর সীমান্তে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। জঙ্গিদের এই দলটি ভারতীয় সেনার কমব্যাট ফোর্সের উর্দি জোগাড় করে ফেলেছে। তারা ভারতীয় সেনার ক্যাপ্টেন ও সুবেদারের উর্দি পরেই নাশকতা ঘটাতে পারে বলে অসমর্থিত সূত্রের খবর।

এদিকে পাঞ্জাবের নির্বাচন আর কিছুদিনের মধ্যেই। তার জন্য কড়া নিরাপত্তা বেষ্টনীতে রয়েছে গোটা পাঞ্জাবই। তারপরও যেকোনও রকমের নাশকতা আটকাতে সতর্কতায় রাখা হয়েছে সেখানকার নিরাপত্তাবাহিনীকেও।
অন্যদিকে সিআইএসএফের তরফে জানানো হয়েছে, প্রজাতন্ত্র দিবসের কথা মাথায় রেখে তারা এমনিতেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলেছে গোটা নয়াদিল্লিকে। মেট্রো স্টেশন ও বিমানবন্দরে কড়াকড়ি রয়েছে নিরাপত্তার। দ্বিস্তরীয়, কোনও ক্ষেত্রে ত্রিস্তরীয় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে বিভিন্ন এলাকা। তল্লাশির ক্ষেত্রে যাত্রী সহযোগিতাও আশা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications