Badhaal Village: গ্রামজুড়ে কনটেইনমেন্ট জোন, নিষিদ্ধ জমায়েত; ১৭ জনের রহস্যমৃত্যুতে ভয়ে সিঁটিয়ে রাজৌরির বধাল
Badhaal Village: জম্মু ও কাশ্মীরের রাজৌরির (Rajouri) বধাল গ্রামে পরপর ১৭ জনের রহস্যজনক মৃত্যু (Mysterious Death)। একসঙ্গে এতজনের মৃত্যুর পর গ্রামজুড়ে ঘোষণা করা হল কনটেইনমেন্ট জোন। জমায়েত এড়াতে ভারতীয় ন্যায়সংহিতার জেলা প্রশাসনের তরফে ১৬৩ ধারা জারি করা হয়েছে এলাকায়। ইতিমধ্যেই আক্রান্ত পরিবারগুলির বাড়ি সিল করে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
মৃত ১৭ জনের মধ্যে ১৩ জনই শিশু। তিনটি পরিবারের ১৩ জন শিশু মারা গিয়েছে বলে সূত্রের খবর। গোটা গ্রামকে ৩টি ভাগে কনটেইনমেন্ট জোন (Containment Zone) হিসেবে ঘোষণা করা হয়েছে। এলাকায় কোনওপ্রকার জমায়েত নিষিদ্ধ।

কনটেইনমেন্ট জোনগুলিতে থাকা পরিবারগুলিকে খাবার সরবরাহের বিষয়টি তদারকির নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট আধিকারিকদের। কিন্তু কী কারণে পরপর মৃত্যু? ১৭ জনের মৃত্যুর নেপথ্যে কোন রহস্য? মৃতদের সিংহভাগই কেন শিশু? তা জানা যায়নি।
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah) অবশ্য জানিয়েছেন, একসঙ্গে এতজনের মৃত্যু নিয়ে ওঠা সব প্রশ্নের শীঘ্রই উত্তর দেওয়া হবে। ওই গ্রামে পরিদর্শনেও গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারকে সমবেদনা জানান তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, সব জায়গায় বড় হাসপাতাল গড়া সম্ভব নয়। তবে জেলাস্তরে স্বাস্থ্যব্যবস্থায় কী খামতি রয়েছে, তা খতিয়ে দেখা হবে। বধাল গ্রামে গিয়ে আগামিদিনে আরও উন্নতমানের চিকিৎসা পরিষেবার আশ্বাসও দেন ওমর।
মুখ্যমন্ত্রী আরও বলেন, "কেন একসঙ্গে এতজনের মৃত্যু হল সেই প্রশ্নের উত্তর চাই। এটা কোনও রোগের কারণে হয়নি। তাই পুলিশ তদন্ত করে দেখেছে। ইতিমধ্যেই সিট গঠন করে তদন্ত করে সবটা খতিয়ে দেখছে পুলিশ।"
ওমর জানান, "কেন্দ্রের তরফেও টিম মোতায়েন করা হয়েছে। তারা বিভিন্ন নমুনা সংগ্রহ করে পরীক্ষা করছেন। পুলিশ ও প্রশাসন এবং কেন্দ্রীয় সরকারের মিলিত তদন্তে মৃত্যুর সঠিক কারণ উঠে আসুক, এটাই চাই।" মৃত্যুর খবর পেতেই সরকার দ্রুত পদক্ষেপ করেছে বলেও জানান মুখ্যমন্ত্রী।
তবে একসঙ্গে এতজনের মৃত্যুতে কোনও রোগের সংক্রমণ লক্ষ্য করা যায়নি বলেই দাবি মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার। স্বাস্থ্য দফতরের তরফে টিম গঠন করে তদন্ত করা হয়েছে বলে জানান তিনি। প্রশাসনের অন্যান্য বিভাগের তরফেও তদন্ত করা হয়েছে।
রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা গেলে যাতে তা না ছড়িয়ে পড়ে, তাতে বড় পদক্ষেপের প্রয়োজন ছিল, তবে তা লক্ষ্য করা যায়নি বলে জানান মুখ্যমন্ত্রী। সমস্ত টেস্ট করার পর কোনও ব্যাকটেরিয়া বা ভাইরাস ধরা পড়েনি বলেও জানান ওমর আবদুল্লা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications