১৪৪ ধারা জারি মুম্বইয়ে, বাণিজ্য নগরীতে কোন নিয়ম লাগু উদ্ধব সরকারের

১৪৪ ধারা জারি মুম্বইয়ে, বাণিজ্য নগরীতে কোন নিয়ম লাগু উদ্ধব সরকারের

মহারাষ্ট্রে বেড়েছে লকডাউনের মেয়াদ। ৩১ জুলাই পর্যন্ত রাজ্যে জারি থাকবে লকডাউন। এরই মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে জনবহুল এলাকায় মানুষের চলাচল ও জমায়েত রুখতে মুম্বইয়ে জারি করা হল ১৪৪ ধারা। ডেপুটি পুলিশ কমিশনার প্রণয় অশোক জানিয়েছেন, ১৪৪ ধারা জারি হওয়ার ফলে যে কোনওরকম সমাবেশ, ধর্মীয় স্থানে জমায়েত করা যাবে না। বুধবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে।

১৪৪ ধারা জারি মুম্বইতে

১৪৪ ধারা জারি মুম্বইতে

এক শীর্ষ পুলিশ কর্তা জারি করা নির্দেশ সম্পর্কে জানিয়েছেন যে মুম্বইবাসীর অপ্রয়োজনীয় ভাবে চলাচল রোখার জন্য এই নির্দেশ জারি করা হয়েছে যা ১৫ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে। এই আদেশে ‘‌জনবহুল জায়গায় এক বা একাধিক ব্যক্তির উপস্থিতি বা যে কোনও ধরণের সমাবেশ'‌ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, বলে জানিয়েছেন ওই আধিকারিক। পুলিশ ধর্মীয় স্থানগুলিতে শর্ত সাপেক্ষে যে কোনও ধরণের জমায়েত নিষিদ্ধ করেছে।

 লকডাউনের মেয়াদ বাড়ানো

লকডাউনের মেয়াদ বাড়ানো

‘‌মিশন বিগিন ‌এগেইন'‌-এর মধ্যেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সোমবার লকডাউনের মেয়াদ বাড়িয়ে দিয়ে তা ৩১ জুলাই পর্যন্ত করে দেয়। যেখানে বেশ কয়েকটি জেলা করোনা ভাইরাস রুখতে ১০ দিনের কঠোর লকডাউন জারি করেছে। ১৪৪ ধারা জারি হবে ১ জুলাই মধ্যরাত থেকে ১৫ জুলাই পর্যন্ত, তবে প্রয়োজন পড়লে তা বাড়ানো হতে পারে।

কনটেইনমেন্ট জোনে একাধিক ব্যক্তির চলাচলে নিষেধাজ্ঞা

কনটেইনমেন্ট জোনে একাধিক ব্যক্তির চলাচলে নিষেধাজ্ঞা

আদেশে বলা হয়েছে, পুরনিগমের অন্তর্গত কনটেইনমেন্ট জোনে প্রয়োজনীয় কাজ, প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও চিকিৎসা সংক্রান্ত জরুরি কাজ ছাড়া এক বা একাধিক ব্যক্তির চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। এছাড়াও শহরে রাত ন'‌টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত এক বা একাধিক মামুষের চলাচলের ওপরও নিষেধাজ্ঞা জারি থাকবে। তবে জরুরি পরিষেবা, সরকার ও আধা-সরকারি সংস্থা ও তাদের কাজের ওপর কোনও নিষেধাজ্ঞা জারি করা নেই।

সরকারিভাবে জানানো হয়েছে, খাদ্য, শাক-সবজি, দুধ সরবরাহ, ওষুধ ও মুদির দোকান, হাসপাতাল, ওষুধের দোকান ও এই সংক্রান্ত প্রতিষ্ঠানের ওপর কোনও নিষেধাজ্ঞা জারি করা নেই।

ই–কর্মাসে ছাড়

ই–কর্মাসে ছাড়

এই নিষেধাজ্ঞার মধ্যেই প্রয়োজনীয় ও অপ্র‌য়োজনীয় পণ্যের জন্য ই-কমার্স ক্রিয়াকলাপ ও ট্রাকে করে পণ্য ও শ্রমিক নিয়ে আসার ক্ষেত্রে ছাড় রয়েছে। মুম্বইবাসীদের দোকানে বা মার্কেটে যাওয়া, চুল-দাড়ি কাটার জন্য, স্পা, সেলুন, বিউটি পার্লারের মতো জায়গায় যাওয়ার জন্য বা বাইরে বেড়িয়ে শরীরচর্চা করার মতো অপ্রয়োজনীয় কাজ বাড়ির কাছাকাছি এলাকায় করার অনুমতি রয়েছে।

১৮৮ ধারায় শাস্তি আইন ভঙ্গ করলে

১৮৮ ধারায় শাস্তি আইন ভঙ্গ করলে

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে সামাজিক দুরত্ব সহ সরকারের স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় শাস্তি দেওয়া হবে। প্রসঙ্গত গোটা দেশের মধ্যে মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি সবচেয়ে খারাপ। এখনও পর্যন্ত সেখানে আক্রান্ত ১,৭৪,৭৬১ জন। মুম্বইয়েই আক্রান্ত ৭৭,১৯৭ জন। মঙ্গলবার এই শহরে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৯০৩ জন। ৯৩ জন নতুন করে করোনায় মৃত্যুর পর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪,৫৫৪ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+