উত্তপ্ত কর্নাটকে দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত দুই, আহত আরও বেশ কয়েকজন
উত্তপ্ত কর্নাটকের কপ্পাল জেলা (Koppal district)। দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত ওই জেলার হুলিয়দর গ্রাম ( Hulihyder village)। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় দুপক্ষের সংঘর্ষের ঘটনায় দুজন
উত্তপ্ত কর্নাটকের কপ্পাল জেলা (Koppal district)। দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত ওই জেলার হুলিয়দর গ্রাম ( Hulihyder village)। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় দুপক্ষের সংঘর্ষের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এমনকি ঘটনায় দুপক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।

আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। জানা যাচ্ছে, ঘটনার পরেই বিশাল পুলিশ বাহিনী এলাকাতে মোতায়েন করা হয়েছে।
এমনকি পরিস্থিতি বুঝে ইতিমধ্যে ১৪৪ ধারাও জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে কি কারণে দুই সম্প্রদায়ের মধ্যে এমন সংঘাতের ঘটনা তা এখনও স্পষ্ট নয়। তবে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এক সংখ্যালঘু পরিবারের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন অন্য সম্প্রদায়ের এক যুবক। মঙ্গলবার মহরম ছিল।
আর সেদিনই ওই ছেলেটি অন্য সম্প্রদায়ের মেয়েটির সঙ্গে দেখা করতে যায়। অভিযোগ, সেই সময়ে দুজনের মধ্যে বেশ কিছু বাকবিতন্ডা তৈরি হয়। যা পরবর্তীকালে বড় আকার নেয়। দুই সম্প্রদায়ের লোকজনই এই ঘটনায় জড়ো হয়ে যায়। এবং একে অপরে সমর্থনে কথা বলতে শুরু করে।
আর তা পরবর্তীকালে বৃহৎ আকার নেয়। শুধু তাই নয়, ঘটনাকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মানুষ সংঘর্ষের ঘটনায় জড়িয়ে পড়ে। যা মুহূর্তে বৃহৎ আকার নেয়। আর সংঘাতের কারণে দুজনের ইতিমধ্যে মৃত্যু হয়েছে বলেও জানা যাচ্ছে। শুধু তাই নয়, ঘটনায় আরও বেশ কিওয়েক=জন আহত বলেও জানা যাচ্ছে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে বেশ কয়েকজনের মধ্যে আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। তবে নতুন করে যাতে সংঘাতের ঘত্না না ঘটে সেজন্যে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ওই গ্রামে। প্রশাসনের তরফেও উচ্চ পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানা যাচ্ছে।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন অনেকটাই শান্ত রয়েছে। বিশাল বাহিনীকে ওই গ্রামে মোতায়েন করা হয়েছে বলে জানা যাচ্ছে। এমনকি ১৪৪ ধারা মোতায়েন করা হয়েছে বলেও পুলিশের তরফে জানানো হয়েছে। গত কয়েকদিন আগেই একের পর এক হিংসার ঘটনা দেখেছে দেশের মানুষ। বিজেপি নেত্রী নুপুর শর্মার মন্তব্যের পরিপ্রেক্ষিতে গোটা দেশে কার্যত আগুন জ্বলে। এমনকি যার প্রভাব কি ঘটতে পারে সেই ঘটনায় সাক্ষী থেকেছে। ফের একবার সাম্প্রদায়িক হিংসার ঘটনা। ঘটনাস্থল কর্নাটক।












Click it and Unblock the Notifications