সমগ্র মুম্বইয়ে জারি ১৪৪ ধারা! ভঙ্গ করলে ৬ মাসের জেলের হুঁশিয়ারি

মুম্বইয়ে জারি করা হল ১৪৪ ধারা। আপাতত ১৭ মে তৃতীয় পর্যায়ের লকডাউন ওঠা পর্যন্ত তা বলবত থাকবে বলে জানানো হয়েছে।

মুম্বইয়ে জারি করা হল ১৪৪ ধারা। আপাতত ১৭ মে তৃতীয় পর্যায়ের লকডাউন ওঠা পর্যন্ত তা বলবত থাকবে বলে জানানো হয়েছে। অত্যাবশ্যকীয় নয়, এমন জিনিস নেওয়ার ক্ষেত্রে এক বা বেশি সংখ্যক মানুষের যাতায়াত রাত ৭ টা থেকে সকাল ৮ টার মধ্যে নিষিদ্ধ করা হয়েছে। তবে এই তালিকা থেকে বাদ রাখা হয়েছে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে।

মুম্বইয়ে জারি ১৪৪ ধারা

মুম্বইয়ে জারি ১৪৪ ধারা

জানা গিয়েছে, মদের দোকান খোলার পর থেকেই কোনও কোনও জায়গায় এত ভিড় হয় যে, পুলিশকে তা সামলাতে হিমসিম খেতে হয়। সারাদিন ধরেই মদের দোকানের সামনে ছিল লাইন। যাতে সোশ্যাল ডিস্ট্যান্সিং-এর বিধিনিষেধ মান্য করা হয়নি। সেই কারণে বাধ্য হয়েই মুম্বই পুলিশের তরফে ১৪৪ ধারা জারি করা হয়েছে। যা ভঙ্গ করলে ছয়মাস পর্যন্ত জেল হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ছাড় শুধুমাত্র অ্যাম্বুলেন্সকে

ছাড় শুধুমাত্র অ্যাম্বুলেন্সকে

নির্দেশিকায় বলা হয়েছে মেডিক্যাল এমার্জেন্সির ক্ষেত্রে কেবলমাত্র গাড়িকে রাত ৭ টা থেকে সকাল ৮ টার মধ্যে অনুমতি দেওয়া হবে।

১৭ মে পর্যন্ত লকডাউন

১৭ মে পর্যন্ত লকডাউন

১ মে কেন্দ্রীয় সরকার লকডাউন ৪ থেকে ১৭ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায়। যদিও এর মধ্যে গ্রিন ও অরেঞ্জ জোনের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+